Category Archives: jobs

নোবেল পুরস্কার ২০১৯ মনে রাখার টেকনিক

নোবেল পুরস্কার ২০১৯ মনে রাখার টেকনিকঃ
১।। #চিকিৎসা বিদ্যায় নোবেল” (৩ জন)
(ক) গ্রেগ সেমেঞ্জা (যুক্তরাষ্ট্র, গবেষক জন হপকিন্স বিশ্ববিদ্যালয়)
(খ) উইলিয়াম কায়ালিন (যুক্তরাষ্ট্র, গবেষক হাভার্ড বিশ্ববিদ্যালয়)
(গ) অধ্যাপক স্যার পিটার র্যাটক্লিফ (যুক্তরাজ্য)
★ টেকনিকঃ “চিকিৎসার জন্য সেমেঞ্জা ও কায়া র্যাটক্লিফ লাইনে যান”।
★ ব্যাখ্যাঃ “চিকিৎসার (চিকিৎসা বিদ্যায়) জন্য সেমেঞ্জা (সেমেঞ্জা) ও কায়া (কায়ালিন) র্যাটক্লিফ (র্যাটক্লিফ) লাইনে যান”।
★ অবদানঃ “কোষ কিভাবে অক্সিজেনের উপস্থিতি অনুভব করে এবং সাড়া দেয় অর্থাৎ প্রাণীর কিভাবে অক্সিজেনের প্রাপ্যতার সাথে খাপ খাইয়ে নেয় সেই রহস্য উন্মোচন করার জন্য”।
২।। “#রসায়ন বিদ্যায় নোবেল” (৩ জন)
(ক) আকিরা ইয়োশিনো (জাপান)
(খ) এম স্ট্যানলি হুইটিংহ্যাম (যুক্তরাষ্ট্র)
(গ) জন বি গুডেনাফ (যুক্তরাষ্ট্র)
★ টেকনিকঃ “রসায়নে আকিরা ও স্ট্যানলি Good Enough”।
★ ব্যাখ্যাঃ “রসায়নে (রসায়ন বিদ্যায়) আকিরা (আকিরা) ও স্ট্যানলি (স্ট্যানলি) Good Enough (গুডেনাফ)”।
★ অবদানঃ “লিথিয়াম আয়ন ব্যাটারি উন্নয়নের জন্য”।
৩।। “#পদার্থ বিদ্যায় নোবেল” (৩ জন)
(ক) মাইকেল মেয়র (সুইজারল্যান্ড)
(খ) দিদিয়ের কুয়েলজ (সুইজারল্যান্ড)
(গ) জেমস পিবলস (যুক্তরাষ্ট্র)
★ টেকনিকঃ “পদার্থে মেয়রের দিদির বল খেলে”।
★ ব্যাখ্যাঃ “পদার্থে (পদার্থ বিদ্যায়) মেয়রের (মেয়র) দিদি (দিদিয়ের) বল (পিবলস) খেলে”।
★ অবদানঃ “পরিভ্রমণর এক্সপ্লানেটের আবিষ্কারের জন্য”।
৪।। “#সাহিত্যে নোবেল” (১+১= ২ জন)
(ক) ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন: পোলিশ লেখক ‘ওলগা তোকারজুক’।
(খ) ২০১৯ সালে সা‌হি‌ত্যে নো‌বেল পুরস্কার পে‌য়ে‌ছেন: অস্ট্রিয়ান লেখক ‘পিটার হান্দক’।
৫।। “#শান্তিতে নোবেল” (১ জন)
(ক) আবি আহমেদ আলি (ইথিওপিয়ার প্রধানমন্ত্রী)
★ টেকনিকঃ “শান্ত আবি”।
★ ব্যাখ্যাঃ ” শান্ত (শান্তিতে) আবি (আবি আহমেদ)”।
★ অবদানঃ “ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে স্বীকৃতীস্বরূপ”।
৬।। “#অর্থনীতিতে নোবেল” (৩ জন)
(ক) অভিজিৎ ব্যানার্জি (ভারত)
(খ) এস্তার ডুফলো (ফ্রান্স-আমেরিকান)
(গ) মাইকেল ক্রেমার (যুক্তরাষ্ট্র)
★ টেকনিকঃ “অর্থনীতিকে ফলো করে অভিজিৎ ও ক্রেমা”।
★ ব্যাখ্যাঃ “অর্থনীতিকে (অর্থনীতি বিদ্যায়) ফলো (ডুফলো) করে অভিজিৎ (অভিজিৎ) ও ক্রেমা (ক্রেমার)”।
★ অবদানঃ “বিশ্বের দারিদ্র্য বিমোচনের উপায় খোঁজার গবেষণার স্বীকৃতিস্বর

সাম্প্রতিক__আপডেট(জুলাই-২১)

#সাম্প্রতিক__আপডেট(জুলাই-২১)
(পত্রিকা থেকে)
~করোনাভাইরাস প্রতিরোধক জীবাণুনাশক স্প্রে আবিষ্কার করেছেন__বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী সাদিয়া খানম(২৬)
~করোনাভাইরাসের ৭ম সংস্করণ__ল্যামডা
~ল্যামডা ভ্যারিয়েন্টের উৎপত্তি__পেরুতে
~৪ সপ্তাহে আক্রান্ত দেশ__৩০টি
~ভারতের ভ্যারিয়েন্টের নাম__ডেল্টা
~যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টের নাম__আলফা
~ব্রাজিলের ভ্যারিয়েন্টের নাম__গামা
~বিশ্বের সবচেয়ে বড় হীরার নাম__কালিনান
~কালিনান হীরা পাওয়া যায়__১৯০৫ সালে দ.আফ্রিকায়
~সম্প্রতি সন্ধান মিলেছে__বিশ্বের ৩য় বৃহত্তম হীরা(আফ্রিকার দেশ বস্তোনিয়ায়,২য়টাও)
~২০২৪ সালে মাথাপিছু আয় হবে__৩০১৪ ডলার
~দেশে বর্তমান মাথাপিছু আয়__২২২৭ মা.ড.
~১৯৭২-৭৩ সালে ছিল__৮৮ মা.ড.
~বর্তমানে ভারতের মাথাপিছু আয়__২১৯১
~পাকিস্তানের মাথাপিছু আয়__১৫৪৩
~রকস্ট্রক সমুদ্রবন্দরটি__জার্মানির
~ইসরাইল স্বাধীনতা দিবস পালন করে__১৪ মে
~নাকবা অর্থ__মহাবিপর্যয়
~১৫ মে ‘নাকবা’ দিবস পালন করে__ফিলিস্তিনিরা
~ফিলিস্তিন ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন__ডেভিড বেন গুরিয়ন

চরম অবহেলার কারণে নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে মৃত্যু

The Daily Star Editorial

************************
শিরোনাম: Deaths in Narayanganj fire caused by gross negligence

=চরম অবহেলার কারণে নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে মৃত্যু;

Owners of the factory must be held liable
=কারখানার মালিকদেরকে অবশ্যই দায় নিতে হবে;
Prepared by: Md Mohiuddin

Writer: Translation for Competitive Exams.

Editor: মাসিক এডিটোরিয়াল নিউজ

************************
প্রথমে শব্দার্থগুলি জেনে নিই
=================
১। Deaths in Narayanganj fire-নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে মৃত্যু;
২। caused by gross negligence-চরম অবহেলার কারণে;
৩। Owners of the factory-কারখানার মালিকদেরকে;
৪। must be held liable-অবশ্যই দায় নিতে হবে;
৫। It is hard to label-এটা বর্ণনা করা কঠিন;
৬। the painful deaths-বেদনাদায়ক মৃত্যু;
৭। of at least 52 workers and staff members-অন্তত ৫২ জন শ্রমিক ও কর্মচারীদের;
৮। in Thursday’s fire-বৃহস্পতিবারে;
৯। in the Hashem Foods factory in Narayanganj-নারায়ণগঞ্জের হাশেম ফুড ফ্যাক্টরিতে;
১০। a random accident-একেরপর এক দুর্ঘটনা;
১১। the result of gross negligence and violation of factory safety laws-কারখানা নিরাপত্তা আইনের চরম অবহেলা ও লঙ্ঘনের ফল;
১২। So far it has not been established yet-এখনও পর্যন্ত জানা যায়নি/নিশ্চিত হওয়া যায়নি;
১৩। what exactly caused the fire-অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী;
১৪। What we do know, however, is that-তবে আমরা যা জানি তাহলো;
১৫। the supervisor on the third floor-৪র্থ তলার সুপারভাইজর/তত্ত্বাবধায়ক;
১৬। told the workers-শ্রমিকদেরকে বলেছিল;
১৭। to stay on the floor-ফ্লরে অবস্থান করতে;
১৮। as the room was air-conditioned-কারণ রুম ছিল শীতাতপ নিয়ন্ত্রিত;
১৯। and they were safe-এবং তারা নিরাপদ ছিল;
২০। when workers realised-শ্রমিকরা যখন বুঝতে পারলো;
২১। this was not the case-ব্যাপারটা তা ছিলনা;
২২। and tried to escape-এবং পালানোর চেষ্টা করেছিল;
২৩। they found the only exit locked-তারা দেখতে পায় বের হওয়ার একমাত্র সিড়ি/পথ তালাবদ্ধ;
২৪। Many of the employees-অনেক শ্রমিক;
২৫। went to the rooftops-ছাদে গিয়েছিল;
২৬। and jumped in sheer desperation-এবং শুধু শুধু বেপরোয়া হয়ে লাফ দিয়েছিল;
২৭। three of them dying in the attempt-চেষ্টা করতে গিয়ে তাদের মধ্যে ৩ জন মারা গেছে;
২৮। Just from the first reports of the disaster-দুর্ঘটনার প্রথম দিকের রিপোর্টগুলো থেকেই শুধু;
২৯। we have already learned enough to see-সংবাদ পেয়ে আমরা ইতোমধ্যে যথেষ্ট জেনেছি;
৩০। how little thought was given to the safety of employees-শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কীভাবে সামান্য চিন্তা করা হয়েছে/হয়েছিল:
৩১। According to officials in the fire department-ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন;
৩২। there was no fire escape exit-আগুন লাগলে বের হওয়ার কোনো সিড়ি ছিল না;
৩৩। the only staircase available was very narrow-একমাত্র সিড়িটাও ছিল অত্যন্ত সরু;
৩৪। and the only exit on the third floor of the building was locked-এবং ভবনের চতুর্থ তলার একমাত্র সিড়িটাও ছিল তালাবদ্ধ;
৩৫। From preliminary observations-প্রাথমিক পর্যবেক্ষণে;
৩৬। the fire department officials have said-ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন;
৩৭। there did not seem to be any fire-fighting equipment or any fire alarm system-কোনো ধরণের অগ্নি নির্বাপক যন্ত্র অথবা অগ্নি সংকেত পদ্ধতি ছিল বলে মনে হয়নি;
৩৮। The floors were full of flammable materials-ফ্লোরগুলো ছিল দাহ্য পদার্থে পরিপূর্ণ;
৩৯। such as cartons and paper rolls-যেমন কার্টুন ও পোর রোল;
৪০। as well as combustible materials-পাশপাশি সহজে দাহ্য পদার্থ;
৪১। such as oil, chemicals, poly packs, foil papers, and plastic bottles-যেমন, তেল, রাসায়নিক, পলিথিনের ব্যাগ, ফয়েল পেপার, এবং প্লাস্টিকের বোতল;
৪২। be a priority to make sure-নিশ্চিত করতে অগ্রাধিকার দেওয়া;
৪৩। at least the minimum level of safety measures-অন্তত নিরাপত্তা ব্যবস্থার ন্যূনতম পর্যায়;
৪৪। in case of a fire-অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে;
৪৫। the storage of such inflammable materials-এরুপ দাহ্য পদার্থের স্তুপ/জমা/সংরক্ষণ;
৪৬। It is appalling-এটা আতঙ্কজনক;
৪৭। how little owners of this factory value human lives-এই কারখানার মালিকদের কাছে জীবনের মূল্য কতটা কম;
৪৮। from their remarks to the media-গণমাধ্যমে তাদের মন্তব্য থেকে (জানা যায়);
৪৯। From the reports as well as the footage-রিপোর্ট এবং ফুটেজ থেকে;
৫০। it seems-মনে হয়েছে;
৫১। there were minors working in the factory-কারখানায় অনেক শিশু কর্মরত ছিল;
৫২। which violates the labor law-যা শ্রম আইনের লঙ্ঘন;
৫৩। But the reality is that-কিন্তু বাস্তবতা হচ্ছে;
৫৪। the pandemic has forced many poor families-মহামারি বাধ্য করেছে অনেক গরীব পরিবারকে;
৫৫। to send their children-তাদের সন্তানদেরকে পাঠাতে ;
৫৬। whose schools are closed-যাদের স্কুল বন্ধ;
৫৭। for all kinds of work just to be able to survive-শুধুমাত্র বেচে থাকার জন্য সব ধরণের কাজে;
৫৮। The owners of the factory have indicated-কারখানার মালিকরা জানিয়েছে;
৫৯। they didn’t know children had been employed-শিশুদের দিয়ে কাজ করানো হতো তা তারা জানেন না;
৬০। Is it not their responsibility to know?-এটা জানা কি তাদের দায়িত্ব নয়?
৬১। Isn’t it their moral obligation-এটা কি তাদের নৈতিক দায়িত্ব/বাধ্যবাধকতা নয়?
৬২। apart from the legal compliance-বৈধ সম্মতি ছাড়াও;
৬৩। to make sure that-নিশ্চিত করতে যে;
৬৪। the factories where so many employers are working-কারখানা যেখানে বহু কর্মচারী কাজ করছে/কর্মরত;
৬৫। have the minimum safety measures-ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা থাকা;
৬৬। so that they can at least escape a fire or other disaster-যাতে তারা অন্তত অগ্নিকাণ্ড অথবা অন্যান্য দুর্ঘটনা থেকে পালাতে পারে;
৬৭। Should not these employers be held responsible for the exit door on the third floor being locked?-চতুর্থ তলার বের হওয়ার দরজা তালাবদ্ধ থাকার জন্য কি এসব নিয়োগকর্তাদেরকে দায়ী করা উচিত নয়?
৬৮। Of course they must-অবশ্যই তারা দায়ী; অবশ্যই তাদেরকে দায়ী করতে হবে;
৬৯। It is reprehensible that-এটা নিন্দনীয় যে;
৭০। after so many factory fire incidents-এত সংখ্যক অগ্নিকাণ্ডের ঘটনার পর;
৭১। have cost lives-জীবনের খেসারত দিয়েছৈ;
৭২। in many cases-বেশিরভাগ ক্ষেত্রে;
৭৩। because of lack of safety measures-নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে;
৭৪। In most instances-অধিকাংশ ক্ষেত্রে;
৭৫। families of workers who have died -মারা যাওয়া শ্রমিকদের পরিবারগুলো;
৭৬। or workers who have been seriously injured-অথবা মরাত্মকভাবে আহত হওয়া শ্রমিকরা;
৭৭। do not get adequate or any compensation-পর্যাপ্ত অথবা কোনো ধরণের ক্ষতিপূরণ পায়না;
৭৮। nor justice in the form of punishment of those responsible-এমনকি দায়ী ব্যক্তিরাও কোনো শাস্তি পায়না;
৭৯। We hope that-আমরা আশা করি;
৮০। the three probe committees formed by various government bodies-সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃক গঠিত ৩টি তদন্ত কমিটি;
৮১। will come up with clear answers-কোনো স্পষ্ট জবাব দিতে পারবেনা/দিবেনা;
৮২। about how the fire started-কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো সে ব্যাপারে;
৮৩। and why there were so many casualties-এবং কেন এত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছিল;
************************
Prepared by: Md Mohiuddin
*****এবার মূল সম্পাদকীয়টি পড়ি*****
Deaths in Narayanganj fire caused by gross negligence
Owners of the factory must be held liable
************************
It is hard to label the painful deaths of at least 52 workers and staff members in Thursday’s fire in the Hashem Foods factory in Narayanganj as a random accident and not the result of gross negligence and violation of factory safety laws. So far it has not been established yet what exactly caused the fire. What we do know however, is that the supervisor on the third floor told the workers to stay on the floor as the room was air conditioned and they were safe and that when workers realised this was not the case and tried to escape, they found the only exit locked. Many of the employees went to the rooftops and jumped in sheer desperation, three of them dying in the attempt.
Just from the first reports of the disaster we have already learnt enough to see how little thought was given to the safety of employees. According to officials in the fire department, there was no fire escape exit, the only staircase available was very narrow and the only exit in the third floor of the building was locked. From preliminary observations the fire department officials have said there did not seem to be any fire-fighting equipment or any fire alarm system. The floors were full of flammable materials such as cartons and paper rolls as well as combustible materials such as oil, chemicals, poly packs, foil papers, and plastic bottles. So wouldn’t it be a priority to make sure that there are at least the minimum level of safety measures in case of a fire that would definitely spread given the storage of such inflammable materials?
It is appalling how little owners of this factory value human lives from their remarks to the media. From the reports as well as the footage it seems there were minors working in the factory which violates the labour law. But the reality is that the pandemic has forced many poor families to send their children (whose schools are closed) for all kinds of work just to be able to survive. The owners of the factory have indicated they didn’t know children had been employed. Is it not their responsibility to know? Isn’t it their moral obligation apart from the legal compliance, to make sure that the factories where so many employers are working, have the minimum safety measures so that they can at least escape a fire or other disaster? Should not these employers be held responsible for the exit door on the third floor being locked? Of course they must.
It is reprehensible that after so many factory fire incidents—Tazreen Fashion (122 deaths), KTS Composite (65 deaths), Tampaco Oil (36 deaths), to name a few—that have cost lives, in many cases because of lack of safety measures being in place, these horrific events continue. In most instances families of workers who have died or workers who have been seriously injured, do not get adequate or any compensation nor justice in the form of punishment of those responsible. We hope that the three probe committees formed by various government bodies will come up with clear answers about how the fire started and why there were so many casualties. But there is no question that the owners of the factory are responsible for gross negligence and complete apathy for the safety of their workers that led to so many deaths.
Prepared by: Md Mohiuddin

কভিডে বেকার হয়েছে ২৬ লাখের বেশি মানুষ

বাংলাদেশ ব্যাংক

কভিডে বেকার হয়েছে ২৬ লাখের বেশি মানুষ

দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে কভিডের অভিঘাত। কর্মসংস্থান হারিয়েছে বিপুলসংখ্যক মানুষ। এ নিয়ে বেসরকারিভাবে নানা তথ্য এলেও এখন পর্যন্ত সরকারিভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছে বাংলাদেশ ব্যাংকের ১৯ সদস্যের একটি গবেষক দল। বিভিন্ন উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে তারা জানিয়েছেন, মহামারীর কারণে দেশে গত বছর কর্মসংস্থান হারিয়েছে ২৬ লাখের বেশি মানুষ।

কভিডে বেকার হয়েছে ২৬ লাখের বেশি মানুষ


কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ জানুয়ারি-মার্চ প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপের পরিসংখ্যানকে ভিত্তি হিসেবে বিবেচনায় নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সংখ্যা বিবেচনায় দেশের মোট শ্রমশক্তির আকার ৬ কোটি ৪০ লাখ। কেন্দ্রীয় ব্যাংকের গবেষকরা জানাচ্ছেন, কভিডের কারণে গত বছর বেকার হয়ে পড়েছে এ শ্রমশক্তির ৪ দশমিক ৩ শতাংশ। সে হিসাবে দেশে গত বছর কর্মচ্যুত হয়েছে ২৬ লাখ ১৪ হাজার ৪০০ মানুষ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের এপ্রিল-মে মাসে শিল্প-কারখানা ও পরিবহন বন্ধ ছিল। অফিস-আদালত বন্ধের পাশাপাশি জনসমাগমেও ছিল নিষেধাজ্ঞা। সার্বিকভাবে অভ্যন্তরীণ শ্রমবাজারে এর বিরূপ প্রভাব দেখা গিয়েছে। কভিডের প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে শিল্প খাতে। এ খাতে কর্মচ্যুতির হার ৫ দশমিক ৭ শতাংশ। এর বিপরীতে সেবা খাতে নিয়োজিতদের মধ্যে বেকার হয়েছে ৪ দশমিক ৩ শতাংশ। তুলনামূলক কম পড়েছে কৃষি খাতে। খাতটিতে কর্মসংস্থান হারিয়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট গবেষকরা বলছেন, আনুমানিক হিসাব অনুযায়ী মোট শ্রমশক্তি থেকে ৪ দশমিক ৩ শতাংশ কর্মসংস্থান কমেছে। বিবিএস শ্রমশক্তি জরিপ সর্বশেষ হয়েছে ২০১৭ সালে। এর পরের বছরগুলোয় শ্রমশক্তির আকার হিসাব করা হয়েছে প্রবণতা বিশ্লেষণের ভিত্তিতে। এছাড়া গত বছরের সাধারণ ছুটি চলাকালের ঘটনাপঞ্জিকেও বিবেচনায় নেয়া হয়েছে। গত বছরের এপ্রিল ও মে মাসে কর্মজীবী মানুষের হারানো শ্রমঘণ্টা হিসাব করা হয়েছে ওই সময়কালের বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে। এ হিসাব থেকে দেখা গেছে, সব খাতে শ্রমঘণ্টা হারানোর চিত্র এক নয়। কৃষি খাতে এর প্রভাব তুলনামূলক কম পড়েছে। কিন্তু কর্মঘণ্টা বেশি হারিয়েছেন শিল্প ও সেবা খাতের কর্মীরা।

প্রতিবেদনটি তৈরিতে শ্রমঘণ্টা নিয়ে একাধিক বৈশ্বিক সূচক বিবেচনায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা। কোন খাত কী পরিমাণ মজুরি হারিয়েছে সে বিষয়গুলোও বিশ্লেষণ করে দেখা হয়েছে। এর ভিত্তিতে খাতভিত্তিক কর্মঘণ্টা হারানোয় মজুরি ক্ষতির পরিমাণ আলাদাভাবে দেখানো হয়েছে। বিবেচনায় নেয়া হয়েছে কভিড-পূর্ববর্তী সময়কালও। পাশাপাশি কভিড-পরবর্তী প্রেক্ষাপটে বৈশ্বিক বিভিন্ন উন্নয়ন সূচকের তথ্যের ভিত্তিতে কর্মসংস্থান হারানোর হিসাব তুলে ধরা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ গবেষণার তথ্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য-উপাত্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গত বছরের এক সমীক্ষার তথ্য তুলে ধরে তারা বলছেন, কভিডকালে গত বছর কর্মঘণ্টা হারিয়েছে ১২ দশমিক ২ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের গবেষণায় এ হার দেখানো হয়েছে ১৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, কভিড থেকে পুনরুদ্ধারে সহায়তার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের এ হিসাব কাজে লাগানো যেতে পারে। কর্মসংস্থান হারানোর হিসাবে কোন খাত অগ্রাধিকার পেতে পারে তার দিকনির্দেশনা এর মাধ্যমে পাওয়া সম্ভব। মোট দেশজ উৎপাদনের হিসাব (জিডিপি) করার ক্ষেত্রেও এটি কাজে লাগানো যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের প্রান্তিক প্রতিবেদন সম্পাদনার দায়িত্বে রয়েছেন নির্বাহী পরিচালক ড. মো. হাবিবুর রহমান। তিনি বণিক বার্তাকে বলেন, অর্থনীতির নানা দিক নিয়ে পর্যালোচনা, গবেষণা বাংলাদেশ ব্যাংকের দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে পড়ে। এজন্য বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা নিয়মিতভাবে গবেষণার কাজে নিয়োজিত আছেন। করোনার শুরু থেকেই অর্থনীতির পুনরুদ্ধারে বিভিন্ন দিকনির্দেশনা তৈরি ও বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক নেতৃত্ব দিচ্ছে। কোন খাতে কী ধরনের ক্ষতি হয়েছে, খাতগুলোতে কী ধরনের প্রণোদনা দরকার—এ ধরনের রূপরেখা দাঁড় করানোর জন্য বাংলাদেশ ব্যাংক সচেষ্ট রয়েছে।

এদিকে দেশের অর্থনীতির বিশ্লেষণ-সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব নিয়ে প্রশ্ন আছে। সংস্থাটির হিসাবে সাধারণ সময়ে দেশের বেকারত্বের হার ৪ শতাংশের মতো। এ হিসাব বিবেচনায় নিলে কভিডে তেমন কোনো প্রভাব পড়েনি। করোনার সময়ে বিবিএসের একটা সমীক্ষা বলে বেকারত্বের হার ৪ থেকে ২৭ শতাংশে চলে গিয়েছিল। পরে এটা আবার ৪ শতাংশে নেমে আসে। বাংলাদেশ ব্যাংকের হিসাব যদি বিবেচনায় নেয়া হয় তাহলে আমরা সাধারণ সময়ে যে বেকারত্ব, সেই অবস্থাতেই ফিরে এসেছি। অন্যান্য অনেক জরিপে দেখা গেছে, অনেকে সেবা খাত থেকে অন্যান্য খাতে চলে গেছে। এ কাঠামোগত পরিবর্তনগুলো বিবেচনায় নিতে হবে। অন্যান্য যত জরিপ হয়েছে সেখানে কর্মসংস্থান হারানোর আকারটি আরো বড়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বণিক বার্তাকে বলেন, জরিপে দেখা গেছে প্রথম ধাক্কায় মোট শ্রমশক্তির মধ্যে আনুষ্ঠানিক খাত ছাড়া প্রায় ৬০ শতাংশ পর্যন্ত বেকার হয়ে গিয়েছিল। এদের মধ্যে পরে অনেকেই আবার কাজে ফিরেছেন। তবে এক খাত থেকে অন্য খাতে সরে যাওয়ায় আয় কমেছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য দ্রুত স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে হবে। এরপর অগ্রাধিকার দিতে হবে প্রণোদনা প্যাকেজে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারিদের জন্য যেগুলো সেগুলো প্রথম প্যাকেজ শেষ করার পর নতুন প্যাকেজ দিতে হবে। সামাজিক সুরক্ষার যেসব কর্মসূচি আছে সেগুলোর মাধ্যমে নগদ সহায়তা পৌনঃপুনিক করা এবং ভিত্তি বাড়ানোর দরকার আছে। এর মাধ্যমে চাহিদা সৃষ্টি হবে। এতে সরবরাহ ব্যবস্থাও সক্রিয় হবে। আবার কর্মসংস্থানও হবে। এভাবে অর্থনীতিতে ইতিবাচক চক্র সৃষ্টি করা সম্ভব।

দেশের শিল্প উদ্যোক্তারা বলছেন, কর্মসংস্থান হারানো নিয়ে অনেকে অনেক ধরনের তথ্য দিচ্ছেন। এর মধ্যে একটি হিসাব বলছে, কভিডকালে বহু লোক চাকরি হারিয়েছে, এর মধ্যে ৮৫ শতাংশের মতো কাজে ফিরেছে। কিন্তু একই খাতে না। অন্য খাতে বিশেষ করে কৃষি খাতে কাজে যোগ দিয়েছে, এদের কর্মঘণ্টা অনেক কমেছে। আসলে প্রকৃত চিত্র পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে অসুবিধাটা হলো দেশের ৮৭ শতাংশ কর্মসংস্থানই অনানুষ্ঠানিক। এদের কাজ নিয়ে সঠিক হিসাব কী করে সম্ভব? এখন কর্মসংস্থান যতটুকুই কমুক সেই পরিস্থিতি থেকে পুনরুদ্ধারের পথে ছিলাম আমরা। কিন্তু লকডাউনের প্রভাবে পরিস্থিতি আবারো খারাপ হবে।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি কামরান টি রহমান বণিক বার্তাকে বলেন, বর্তমানে দেশের বেশির ভাগ জেলাই কভিডের ঝুঁকিতে রয়েছে। ফলে আমরা আবার পিছিয়ে পড়ছি। এখন টিকা কর্মসূচি যত দ্রুত সম্ভব হবে তত দ্রুতই এ পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব। পুনরুদ্ধার নির্ভর করছে চাহিদা সৃষ্টির ওপর। লকডাউন থাকলে চাহিদা কমবে, অর্থনীতিকে সক্রিয় করতে আবারো কিছুটা সময় লাগবে। বর্তমান সংক্রমণ পরিস্থিতি আমাদের জন্য বেশ উদ্বেগের। আমাদের চাহিদা লকডাউনে সৃষ্টি হবে না। লকডাউন থাকবে না কখন, যখন পরিস্থিতি উন্নত হবে। কখন হবে, যখন টিকা প্রদান কর্মসূচি সম্পন্ন হবে।

২০২০ সালের আগস্ট মাসে প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রক্ষেপণ প্রতিবেদনের তথ্য বলছে, কভিড-১৯-এর প্রভাবে বাংলাদেশে স্বল্পমেয়াদে কর্মসংস্থান হারাবে ১১ লাখ তরুণ। আর দীর্ঘমেয়াদে এ সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে প্রক্ষেপণে বলা হয়েছিল। ‘ট্যাকলিং দ্য কভিড-১৯ ইয়ুথ এমপ্লয়মেন্ট ক্রাইসিস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক প্রতিবেদনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬৬ কোটি তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে জরুরি ভিত্তিতে বড় আকারের ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণের তাগিদ জানিয়েছে এডিবি-আইএলও।

সাম্প্রতিকআপডেট

#সাম্প্রতিক___আপডেট
(বড় পোস্ট শেয়ার করে রাখতে পারেন)
০১| বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
®__৫০টি
০২| দেশের ৫০তম সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কী?
®__শেখ হাসিনা সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়(খুলনা)
০৩| বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?
®__৫টি
০৪| ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় কত?
®__২২২৭ মা.ড.
০৫| বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে?
®__ড.রফিকুল ইসলাম(মেয়াদ ৩ বছর)
০৬| বর্তমানে দেশে বীমা কোম্পানি কতটি?
®__৮১টি(জীবনবীমা ৩৫টি,সা.বীমা ৪৬টি)
০৭| দেশে এখন পর্যন্ত কতজন ব্যক্তি জাতীয় অধ্যাপকের পদে নিযুক্ত হয়েছেন?
®__২৯জন
০৮| “The Christmas Pig” গ্রন্থের লেখক কে?
®__হ্যারিপটার বইয়ের লেখক জে.কে রাউলিং
০৯|™”Home in the world” গ্রন্থের লেখক কে?
®__অমর্ত্য সেন
(নোট রমজান)
১০| বর্তমানে প্রবাসী আয়ে বাংলাদেশ কততম?
®__৭ম(ভারত ১ম)
১১| দেশে মোট শুল্ক স্টেশনের সংখ্যা কত?
®__১৮৪টি(কার্যকর ৩৭টি)
১২| বাংলাদেশ কবে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করে?
®__১১ মে ২০২১ সালে
১৩| “ইসরাইল-ফিলিস্তিন” কবে ১১ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে?
®__২১ মে ২০২১
১৪| প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী কত সালের মধ্যে ‘কার্বন নিঃসরণ’ শূন্যে নামিয়ে আনা হবে?
®__২০৫০ সালের মধ্যে
১৫| “IAEA” এর বর্তমান সদস্য কত?
®__১৭৩টি(১৭৩তম সামোয়া)
১৬| কবে কোথায় ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে?
®__২৩ জুলাই-৮ আগস্ট ২০২১। জাপানের টোকিওতে
সূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স জুন,২১
নোট Md. Ramjan
সূত্র:দৈনিক পত্রিকা থেকে (জুন ২০২০)
~~আওয়ামীলীগের ৭২তম জন্মবার্ষিক___২৩ জুন
~~আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়___২৩ জুন, ১৯৪৯
~~পলাশীর যুদ্ধ হয়___২৩ জুন,১৭৫৭ সালে
~~আন্তর্জাতিক “Public Service Commotion Day”____২৩ জুন
~~জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক “Public Service Commotion Day”পালিত হচ্ছে___২০০৩ সাল থেকে
~~আওয়ামীলীগ দলটির জন্ম হয়___ঢাকার স্বামীবাগের কে এম দাস লেনের রোজ গার্ডেনে
~~দলটির সভাপতি ছিলেন__মওলানা হামিদ খান ভাসানী
~~সাধারণ সম্পাদক টাঙ্গাইলের___শামসুল হক
~~যুগ্মসাধারণ সম্পাদক___শেখ মুজিবুর রহমান(কারাবন্দি)
~~পূর্ব-পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে ধর্মনিরপেক্ষ ” আওয়ামী লীগ” নাম হয়___১৯৫৫ সালে এবং মুক্তিযুদ্ধের পর নাম হয় বাংলাদেশ আওয়ামী লীগ
~~দেশের প্রাচীনতম রাজনৈতিক দল___আওয়ামীলীগ
~~বিশ্বের প্রাচীনতম রাজনৈতিক দল___ডেমোক্র্যাট
~~এশিয়ার প্রাচীনতম দল___কংগ্রেস
~~বঙ্গবন্ধু “ছাত্রলীগ” গঠন করেন___১৯৪৮ সালের ৪ জানুয়ারী (১৫০ নং মোগলটুলীর ওয়ার্কাস ক্যাম্পে)
~~শেখ হাসিনা সফটওয়্যার পার্ক অবস্থিত___যশোরে
~~বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়___ওয়াশিংটন ডিসিতে
~~ LOAC হচ্ছে___Line of actual control(ভারত-চীন সীমান্ত রেখা)
~~LOC হচ্ছে___Line of control(ভারত পাকিস্তান সীমান্ত রেখা (নোট রমজান)
~~বিশিষ্ট সাহিত্যিক আবুল মনসুর প্রণীত ২১ দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট গঠিত হয়___১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে(ফ্রন্টের সর্ব কনিষ্ঠ সদস্য ছিলেন শেখ মুজিব)
~~ “জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা, মেঘনা, যমুনা তোমার আমার ঠিকানা” স্লোগানটি___১৯৬২ সালে শুরু হয়
~~”পাঞ্জাব না বাংলা,পিন্ডি না ঢাকা” স্লোগানটি___১৯৬৯ সালের
~~ভেনেজুয়েলার রাজধানীর নাম___কারাকাস
~~ বর্তমানে দেশে শিশুউন্নয়ন কেন্দ্র রয়েছে____৩টি
~~সম্প্রতি নতুন “গিরিখাতের” সন্ধান পাওয়া গেছে___শ্রীমঙ্গলে
~~ রাশিয়ার বর্তমান সংবিধান অনুয়ায়ী___১ ব্যক্তি একটানা ২ বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না(রাশিয়ার পরবর্তী নির্বাচন হবে ২০২৪ সালে)
~~”প্যাংগং ও গালওয়ান” হচ্ছে____ভারতীয় ভূ-খণ্ডে থাকা ২টি উপত্যকা বেষ্টিত হ্রদ যা চীন নিজেদের বলে দাবি করে।
#সাম্প্রতিক__আপডেট
~~আজ ২৬ জুন শহিদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যু বার্ষিক
~~অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে চলচ্চিত্রের নাম__চিরঞ্জীব মুজিব
~~’পলাশী থেকে ধানমন্ডি’ প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক__আব্দুল গাফফার চৌধুরী
~~’আমার দেখা নয়াচীন’ গ্রন্থের প্রচ্ছদে শান্তির কপোত লোগোটি__পাবলো পিকাসোর
~~বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ__৪৫.১০ বিলিয়ন(সর্বশেষ ৩ মে ২০২১)
~~বাংলাদেশ প্রথমবারের মতো ‘টাকা দিবস’ পালন করে__৪ মার্চ ২০২১
~~বর্তমানে বিশ্বের যতটি দেশে হস্তশিল্প রপ্তানি হয়__৫০টি
~~বিশ্বে ব্যয়বহুল শহরের তালিকায় আছে ঢাকার বর্তমান অবস্থান__৪০তম
~~শীর্ষ ব্যয়বহুল শহর__আশখাবাদ(তুর্কিমেনিস্তান)
~~কম কিরগিজস্তানের__বিশকেক
~~বসবাসের অযোগ্য শহরের তালিকায় আছে ঢাকার অবস্থান__১৩৭তম(১৪০টি দেশের মধ্যে)
~~বর্তমানে বিশ্বের সবচেয়ে সুখি দেশ___ফিনল্যান্ড
~~অ্যাপল ডেইলি হচ্ছে__হংকংয়ের গণতন্ত্রপন্থি সংবাদপত্র(সম্প্রতি চীন বন্ধ করে দিয়েছে)
~~বিশ্বের সবচেয়ে শীর্ষ নারী ধনী__ফ্রাঁসোয়া মেয়ার্স-৭৩.৬ বিলি(পুরুষ বেজোস)
~~বিশ্বে ইসলামী ক্ষুদ্রঋণ গবেষণায় শীর্ষ ব্যক্তি__বাংলাদেশি ড. আবুল বাশার
~~বাংলাদেশের সেনাবাহিনির নতুন সেনাপ্রধান__এস এম শফিউদ্দিন আহমেদ
~~Eu এর অফিসিয়াল ভাষা__২৪টি(ভুল ২৩টি, শুরুতে ছিল ৪টি)
~~বর্তমানে দেশে মেট্রোপলিটন পুলিশ ইউনিট__৮টি(ভুল ৬টি)
~~পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল__৪ জুলাই ২০০১ সালে
~~বর্তমানে দেশের ১৬তম এটর্নী জেনারেল__আবু মোহাম্মদ আমিন উদ্দীন
~~ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশ__৩য়
তথ্যসূত্র: বিভিন্ন পত্রপত্রিকা
~~ঘোষণা ও পাঠ: ৩ মার্চ ১৯৭১
~~পাঠের স্থান :পল্টন ময়দান,ঢাকা
~~পাঠক ছিলেন : শাজাহান সিরাজ
~~ঘোষক :স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ
~~ঘোষণা :২৬ মার্চ ১৯৭১ সাল
~~ঘোষণার স্থান:ধানমন্ডির ৩২ নং বাড়ি
~~প্রথম পাঠক: এম এ হান্নান,২৬ মার্চ,৭১
~~পাঠের স্থান :স্বাধীন বাংলা বেতারকেন্দ্র
~~ঘোষক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
~~জারি :১০ এপ্রিল ১৯৭১
~~জারি করেন: মুজিবনগর সরকার
~~ঘোষণাপত্র পাঠ:১৭ এপ্রিল ১৯৭১
~~পাঠের স্থান :মেহেরপুর,কুষ্টিয়া
~~পাঠক : অধ্যাপক এম ইউসুফ আলী
নোট Md. Ramjan
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবর বা সমাধিস্থল
#ভাষা___শহিদ(কবর-আজিমপুর,ঢাকা)
~~আবদুল জব্বার
~~আবুল বরকত
~~আবদুস সালাম
~~শফিউর রহমান
~~রফিক উদ্দিন আহমদ
~~ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর__শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
~~সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান__মিরপুর,ঢাকা
~~ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান__মিরপুর,ঢাকা
~~ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ__কাশিপুর, শার্শা,যশোর
~~ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ__নানিয়াচর, রাঙামাটি
~~ইঞ্জিনিয়ার রুহুল আমিন__বাগমারা, রূপসা, খুলনা
~~সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল__আখাউড়া, ব্রাহ্মবাড়িয়া
~~প্রতিষ্ঠাতা বাবর__কাবুল,আফগানিস্তান
~~হুমায়ুন___দিল্লি,ভারত
~~আকবর___আগ্রা, ভারত
~~জাহাঙ্গীর___লাহোর, পাকিস্তান
~~শাহজাহান ও মমতাজ__আগ্রা, ভারত
~~শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ্__ইয়াঙ্গুন, মিয়ানমার
~~বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান__টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
~~মওলানা আবদুল হামিদ খান ভাসানী__সন্তোষ, টাঙ্গাইল
~~এ কে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন, সোহরাওয়ার্দী___রমনা, ঢাকা
~~মুহাম্মদ আতাউল গণি ওসমানী__সিলেট ইত্যাদি……সম্ভব হলে কিছু ব্যক্তির নাম ও সমাধিস্থানের নাম কমেন্ট করতে পারেন
নোট Md. Ramjan
#সাম্প্রতিক__আপডেট(২৮ জুন)
~~বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রবর্তন করা হয়__১৯৭৩ সালে
~~বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪ পেয়েছেন__৩২ জন ব্যক্তি/প্রতিষ্ঠান
~~বর্তমানে বাংলাদেশ বিশ্বে ‘পাট ও কাঁঠাল’ উৎপাদনে__২য়
~~ধান ও সবজি উৎপাদনে__৩য়
~~আম ও আলু উৎপাদনে__৭ম
~~পেয়ারা উতপাদনে__৮ম
~~অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে__৩য়
~~বদ্ধ জলাশয়ে মৎস্য উৎপাদনে__৫ম
~~২০২০-২১ অর্থবছরে ৪% সুদে কৃষি ঋণ প্রদান__১৯,৫০০ কোটি টাকা
~~বঙ্গবন্ধু ভূমি উন্নয়ন কর মওকুফ করেন__ ২৫ বিঘা পর্যন্ত
~~১৯৭২-৭৩ অর্থবছরে বঙ্গবন্ধু কৃষি খাতে বরাদ্দ রেখেছিল সর্বোচ্চ__১০১ কোটি টাকা
~~এ পর্যন্ত বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়েছে__১১০৫ ব্যক্তি বা প্রতিষ্ঠান
~~যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রাণকেন্দ্র__সিলিকন ভ্যালি
~~সিলিকন ভ্যালি শহরটি অবস্থিত__যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায়
~~সিলিকন ভ্যালির আয়তন__৩০০ বর্গমা.
~~বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট অর্থনীতি ও প্রযুক্তির বাজার__ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি
~~সিলিকন ভ্যালিতে হেডকোয়াটার আছে__গুগল,ইয়াহু,অ্যাপল,ওরাকল, ফেসবুক,সিমন্স ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠানের
~~চীনের সিলিকন ভ্যালি বলা হয়__শেনচেন(চীন)
~~মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ__১৫২
তম
~~নতুন ৩ জনসহ এ পর্যন্ত মোট জাতীয় অধ্যাপকের সংখ্যা__২৯ জন
~~ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা__NIA
নোট Md. Ramjan
~~১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শততম বর্ষে পদার্পণ
~~ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়__১৯২১ সালের, ১ জুলাই
~~বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন__আইন বিভাগের
~~বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন__বাংলা বিভাগের
~~বর্তমানে অনুষত/ইনস্টিটিউট আছেছে ১৩টি(শুরুতে ছিল ৩টি)
~~বর্তমানে বিভাগ আছে__৮৪টি(শুরুতে ছিল ১২টি)
~~বর্তমানে শিক্ষক আছে__১৯৯২ (প্রতিষ্ঠাকালে ৬০ জন)
~~বর্তমানে শিক্ষার্থী আছে__৩৭,০১৮ জন(প্রতিষ্ঠাকালে ৮৭৭ জন)
~~বর্তমানে গবেষণাকেন্দ্র আছে___৫৬টি
~~প্রতিষ্ঠার সময় গঠিত কমিশনের নাম__ নাথান কমিশন
~~নাথান কমিশন গঠিত হয়__১৯১২ সালে
~~ঢাবির প্রতিষ্ঠাতা__সৈয়দ নওয়াব আলী চৌধুরী
~~ঢাবির আয়তন__৬০০ একর বা ২৪০ হেক্টর
~~ঢাবির প্রথম ছাত্রী__লীলা নাগ
~~ঢাবির প্রথম মহিলা শিক্ষক__করুণাকণা গুপ্তা(ইতিহাস বিভাগ)
~~প্রথম ভি.সি___পি.জে. হার্টস
~~বর্তমান উপাচার্য__মো. আখতারুজ্জামান
~~প্রথম সমাবর্তন হয়__১৯২৩ সালে
~~বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু__৭২ বছর ৮ মাস(নারী ৭৪.৫,পুরুষ ৭১.২)
~~বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা__১৬ কোটি ৯১ লাখ ১ হাজার( সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
~~শিশু মৃত্যুর হার প্রতি হাজারে__২১ জন
~~বিয়ের গড় বয়স___২৪ বছর ২ মাস
~~বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ__৪৬.৮২ বিলিয়ন ডলার
~~পাবলো পিকাসো__স্পেনের চিত্রশিল্পী
নোট Md. Ramjan

ইংরেজি সাহিত্য কিভাবে পড়বেন এবং কতটুকু পড়বেনঃ

#বিষয়: ইংরেজি সাহিত্য কিভাবে পড়বেন এবং কতটুকু পড়বেনঃ

রবীন্দ্রনাথ বলেছিলেন, একের সহিত অন্যের মিলনকে সাহিত্য বলে। কিন্তু আমরা একের সহিত
অন্যকে মিলানো বাদ দিয়ে গুলিয়ে ফেলি। কেউ পিথাগোরাসকেও ঔপন্যাসিক বলে ফেলি। কারন
সাহিত্য সৃষ্টির চেয়ে মনে রাখা কঠিন। এটা আমাদের ভাষ্য।বাংলা সাহিত্যই মনে রাখতে
অবস্থা খারাপ। আর ইংরেজি তোকথাই নেই। দেখলেই জ্বর আসে। এর কারন তিনটি-
ক) ইংরেজি সাহিত্যের পরিধি অনেক বড়।
খ)বেশির ভাগ পরীক্ষার্থী ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী নয়। হলেও খুব বেশি গল্প, উপন্যাস, কবিতা,প্রবন্ধ পড়ার সুযোগ ও সময় পান না।
গ) অনেকেই জীবনে ইংরেজি সাহিত্য নিজ উদ্যোগে পড়েনি।
এখন চাপে পড়ে পড়ছে। তাই অসুবিধা হচ্ছে। তাহলে উপায়?
আছে।
১৫ তে ১৫ পাওয়ার টার্গেট নিয়ে পড়া যাবে না। আপনি পাবেনও না। টার্গেট থাকবে ১০ থেকে ১৩. আর একটা কথা মনে গেঁথে নিবেন, প্রিলিমিনারি পাস করার জন্য সাহিত্য পড়ছেন; ওস্তাদ হওয়ার জন্য নয়।তাহলে আপনাকে সাহিত্য এর যে
বিষয়গুলো পড়তে হবে…
ক) Time frame of important periods
(7/8)
খ) Important books and authors’ name
গ) Important characters (বাছাই করে)
ঘ) Title of writers
ঙ) Maxim or Quotation
চ) Literary Terms
ছ) Previous questions (বিসিএস এবং যে কোন পরীক্ষার প্রশ্ন। কারন গুরুত্বপূর্ণ না হলে পরীক্ষায় আসতো না।)
জ) Some important writers. নিচে তাদের নাম দেয়া হলো।
* C. Chaucer
* C. Marlowe
* William Shakespeare
* William Wordsworth
* John Milton
* John Keats
* S. T. Coleridge
* W. S. Maugham
* Charles Dickens
* Robert Browning
* Ernest Hemingway
* Jonathan Swift
* P. B. Shelly
* Edmund Spencer
* O’ Henry
* Bertrand Russell
* Jane Austen
* H. G. Wells
* G. B. Shaw
* Alfred Tennyson
* William Blake
* W. B. Yeats
* T. S. Eliot
* E. M. Foster
* Sir Walter Scott
আমি পরামর্শ দিব ইংরেজি সাহিত্য যুগভিত্তিক না পড়ে গুরুত্বপূর্ণ লেখকভিত্তিক পড়তে।কারন প্রশ্ন হয় লেখক ধরে; যুগ ধরে নয়। যেমন- শেক্সপিয়ার থেকে প্রশ্ন আসবেই। তাহলে আপনি এটা
আগে পড়বেন নাকি এ্যাংলো স্যাক্সন যুগ আগে পড়বেন। ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়
শুধু William Wordsworth থেকেই আসছে তিনটা প্রশ্ন। তাই লেখককে আগে গুরুত্ব দিতে হবে। এরপর যদি পরীক্ষা দেরিতে হয় বা আপনার
সময় থাকে তবে আরো কিছু পড়ে নিবেন। বেশি পড়লে ক্ষতি নেই। তবে কম গুরুত্বহীনকে বেশি বা আগে পড়লে সমস্যা হতেও পারে ইংরেজি
সাহিত্যের ক্ষেত্রে। ইংরেজি সাহিত্য পড়ার জন্য
আপনি একটা গাইড পড়লেই হবে তা
হলো Radical English Literature. বাংলা ভাষায়ও আছে কিছু জিনিস। সাহিত্যটা বোঝার চেয়ে মনে রাখা জরুরী। আর লিখিত ও ভাইভায় (যদি ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী না হন) এর কোন
প্রয়োজন নেই। সুতরাং এত চাপ নেওয়ার কিছু নেই।
উপরিউক্ত পঁচিশ জন কবি ও লেখক সম্পর্কে ভাল করে পড়বেন। আর বাকীদের হালকা দেখলেন। হয়ে যাবে। আর দুই তিন দিনেই সব শেষ করতে যাবেন না। অল্প অল্প করে আগাবেন। যেমন- একদিনে ৩ জন লেখক ভাল করে পড়লেন।
একটা কথা মনে রাখবেন, বিসিএস ক্যাডার যারা হন তারা সব কিছু জানেন এমন কথা নেই। তবে
বিসিএস ক্যাডার হতে যা প্রয়োজন তা জানেন। তাই তারা সফল।পড়াশুনার প্রতিটি ধাপে কৌশল
অবলম্বন করুন। পরিশ্রম করুন সঠিকভাবে। নিশ্চয়ই দেখা হবে বিজয়ে।
ধন্যবাদ সবাইকে।
শাহ্ মো: সজীব
বিসিএস (প্রশাসন)

বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো (বিবিএস) জরিপ- ২০২০

বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো (বিবিএস) জরিপ- ২০২০

জনসংখ্যা- ১৬.৮২ কোটি
জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩০%
পুরুষ ও নারীর অনুপাত ১০০ : ১০২
প্রত্যাশিত গড় আয়ু- ৭২.৮ বছর
সাক্ষরতার হার- ৭৫.৬%
পুরুষের বিয়ের গড় বয়স- ২৫.২ বছর
নারীর বিয়ের গড় বয়স- ১৯.১ বছর
২০২০ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার বৃদ্ধি পেয়ে ৬৩.৯% উন্নীত হয়েছে।
২০২০ সালে সুপেয় পানির ব্যবহারের হার বৃদ্ধি পেয়ে ৯৮.৩% উন্নীত হয়েছে।
২০২০ সালে বিদ্যুৎ ব্যবহারের হার বৃদ্ধি পেয়ে ৯৬.২% উন্নীত হয়েছে।
খানার গড় সদস্য চার দশমিক তিন।
মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) প্রকল্পের আওতায় জরিপটি করেছে বিবিএস।

কাঁঠালের উপকারিতা

কাঁঠালের উপকারিতা

 

মানুষের দেহে যেসব পুষ্টির প্রয়োজন প্রায় সবই আছে কাঁঠালের মধ্যে। এক সময় বাঙালির পুষ্টির অভাব পূরণ করতো এই কাঁঠাল। এখনও বেশির ভাগ মানুষ পুষ্টির জন্য কাঁঠাল খেয়ে থাকেন। তবে এক শ্রেণির মানুষ কাঁঠাল দেখলে নাক ছিটকান। তারা মনে করেন কাঁঠাল গরিবের খাদ্য। তা কিন্তু নয় কাঁঠাল কিন্তু পুষ্টির রাজা। এর বিচিরও রয়েছে নানা গুণ যা মানব দেহের জন্য উপকারী। বিশেষ করে এই করোনাকালে যত পারেন কাঁঠাল খেয়ে নিতে পারেন। তাতে আপনারই উপকার।

পুষ্টিবিদরা বলছেন, কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর। কাঁঠালে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, বি-১, বি-২, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান পাওয়া যায়। এই সকল উপাদান আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ভিটামিনের চাহিদাও পূরণ করে কাঁঠাল।

এবার জেনে নিন কাঁঠালের উপকারিতা সম্পর্কে

কাঁঠাল পুষ্টি সমৃদ্ধ। এতে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়াসিনসহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। অন্যদিকে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা ও ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী।

– কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের দেহকে ক্ষতিকর ফ্রির‌্যাডিকেলস থেকে রক্ষা করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও আমাদেরকে সর্দি-কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে।

– কাঁঠালে চর্বির পরিমাণ সামান্য। এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা কম।

– কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস। ১০০ গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ ৩০৩ মিলিগ্রাম। এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এ জন্য কাঁঠাল উচ্চ রক্তচাপে উপশম করে।

– কাঁঠালে প্রচুর ভিটামিন-এ আছে যা রাতকানা রোগ প্রতিরোধ করে।

– কাঁঠালে রয়েছে প্রচুর ভিটামিন-সি। প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন-সি তৈরি হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে এই ভিটামিন-সি।

– কাঁঠালে আছে ফাইটোনিউট্রিয়েন্টস। যা আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে।

– টেনশন এবং নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী।

– বদহজম রোধ করে কাঁঠাল। এই ফল আঁশালো হওয়ায় কোষ্ঠকাঠিন্যও দূর করে।

– কাঁঠালে রয়েছে খনিজ উপাদান আয়রন, যা দেহের রক্তাল্পতা দূর করে।

– কাঁঠালে আছে বিপুল পরিমাণ খনিজ উপাদান ম্যাঙ্গানিজ, যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।

– এই বৃহৎ ফলে রয়েছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। যা মানব দেহের হাড়ের গঠন ও হাড় শক্তিশালীকরণে ভূমিকা পালন করে। এছাড়া রক্ত সংকোচন প্রক্রিয়া সমাধানেও ভূমিকা রাখে।

– কাঁঠালে আছে ভিটামিন বি৬। হৃদরোগের ঝুঁকি কমায় এই ভিটামিন বি৬।

– ছয় মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ হয়। অন্যদিকে তার প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ হয়।

– চিকিৎসা শাস্ত্রের মতে প্রতিদিন ২০০ গ্রাম তাজা পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয়। গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থসন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয়। দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়।

কাঁঠালের বিচির উপকারিতা

কাঁঠালের বিচিতে রয়েছে ভিটামিন বি-১ ও ভিটামিন বি-১২ এর ভালো উৎস। এ ছাড়া আছে ভিটামিন এ, ভিটামিন সি, থায়ামিন, নায়াসিন, লিগন্যান, আইসোফ্ল্যাভোন এবং স্যাপোনিনের মতো ফাইটো ক্যামিক্যালস। যা মানব দেহের জন্য উপকারী।

– কাঁঠালের বিচিতে থাকা এন্টি অক্সিডেন্টগুলো ক্যান্সার প্রতিরোধী এবং বার্ধক্যের প্রভাব সৃষ্টিকারি উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করে।

– ফাইবার ও কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কারণে এর গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে এটি ওজন কম বাড়িয়েই যোগাতে পারে অনেক এনার্জি।

– কাঁঠাল বিচির প্রোটিন অত্যন্ত উপকারি। মাছ, মাংস যাদের কম খাওয়া হয় তাদের জন্য আমিষের চাহিদা মেটাতে কাঁঠাল বিচি উৎকৃষ্ট খাবার।

– কাঁঠালবিচির জীবানুনাশক গুণও রয়েছে। এটি Escherichia coli I Bacillus megaterium ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কার্যকর এবং এতে থাকা বিশেষ উপাদান Jacalin এইডস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নে সফল বলে প্রমাণিত হয়েছে।

– এতে থাকা পটাশিয়াম ব্ল্যাড সুগার নিয়ন্ত্রণে রাখে

150 টি খুবই গুরুত্বপূর্ণ uncommon phrases & Idioms

150 টি খুবই গুরুত্বপূর্ণ uncommon phrases & Idioms

1. Brown study – দিবা স্বপ্ন।
= Me friend is engrossed in brown study.
2. Blue ribbon – সর্বোচ্চ পেশাগত সম্মান।
= The secretary of ministry is considered the blue ribbon in Bcs Job.
3. Beside the mark – অপ্রাসঙ্গিক।
= Don’t talk beside the mark.
4. Big wig – বিখ্যাত ব্যক্তি।
= Nelson Mandela is a big wig around the world.
5. Black art – যাদুবিদ্যা।
= we are bemused of his black art.
6. Blow hot and cold – একমুখে দুই কথা।
= No one likes him who blows hot and cold.
7. Bid one’s time – সুযোগের অপেক্ষায় থাকা।
= The intelligent person never loses temper, he bids his time.
8. Bellwether – দলের নেতা।
= The Rab failed to arrest the bellwether.
9.Bear away the palm – বিজয়ী হওয়া।
= We should always try to bear away the palm in our life struggle.
10. A bull in a China shop – চলাচলে বেপরোয়া।
= Mr. Caxton is a bull in a China shop.
11. Be that as it may – সে যাহাই হোক।
= Be that as it may, I can’t loose you anymore.
12. Below the salt – নিম্নমানের।
= He has provided some clothes that were below the salt.
13. A bird brain – নির্বোধ ব্যক্তি।
= You can’t expect nothing good from a bird brain.
14. Judge a book by its cover – কোনো ব্যক্তি বা বস্তুর বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার করা।
= Do not judge a book by its cover.
15. A bad egg – বাজে লোক।
= Don’t pass your valuable time for a bed egg.
16. Bottom of my heart – অন্তরের কেন্দ্রস্থল থেকে।
= I always thank u from bottom of my heart.
17. Barking up the wrong tree – কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে ভুল ধারনা রাখা।
= You shouldn’t keep barking the wrong tree.
18. Browbeating – চোখ রাঙ্গানো।
= I love your daughter from bottom of my heart, So I don’t care your Browbeating.
19. Buoyant health – সুসাস্থ্য
= Honourable Prime Minister belongs to buoyant Healt.
20. Abode of God – স্বর্গ।
= All people expect to go in Abode of God but they don’t perform their duty according to their religion’s instruction.
21. At home – সুপরিচিত।
= Mr. Bean is at home around the world for his funny acting.
22. At length – অবশেষে।
= All of the spans of Padma bridge have been installed at length.
23. At one go – একবারের প্রচেষ্টায়।
= He became Bcs cadre at one go.
24. At bottom – বাস্তবে।
= He seems aggressive but at bottom he is a kind and good natured.
25. At sea – হাবুডুবু খাওয়া।
= Priya is at quite at sea in English.
26. At one’s beck and call – আজ্ঞাবহ।
= Mr. Rahim is always at my beck and call.
27. At one’s own sweet will- নিজের খুশিমতো।
= A matured boy and girl can enjoy their life at their own sweet will.
28. At all events – সর্বাবস্থায়।
Wherever I stay, she is in my minds at all events.
29. At a pinch – জরুরী অবস্হায়।
= A true friend can be found at a pinch.
30. As like as peas in a pod – একই বৃন্তে দুটি ফুল।
= The two sisters are as like as peas in a pod.
31. Against the grain – অনিচ্ছায়।
= She agreed with me against the grain.
32. All over with – সর্বস্বান্ত।
= After loosing her only son, she is in all over with.
33. All and sundry – সবাই।
= All and sundry have to take the taste of death.
34. Above board – ন্যয় ও বৈধ।
= His activities are open and above board.
35. Out and about – সক্রিয়।
= Now the old man is out and about his health.
36. Bad blood – শত্রুতা।
= His neighbors are always bad blood to him.
37. To give up the ghost / to kick the bucket – মারা যাওয়া।
= The old man kicked the bucket yesterday.
38. As a rule – নিয়মমাফিক।
= He takes dinner as a rule.
39. Advanced in life – বৃদ্ধ।
= The lady is advanced in life.
40. At a stretch – একটানা।
= Memories the above phrases at a stretch.
25 idioms and phrases with sentences.
41. Curtain lectures – স্ত্রীর পরামর্শ।
= Don’t deny curtain lectures, it’s for your betterment.
42. Cupboard love – টাকা পয়সা হাতানোর লোভে প্রেম।
= I anticipated it before that it was your cupboard love to me.
43. Cat’s paw – অন্যের হাতের পুতুল হিসেবে ব্যবহৃত হওয়া।
= During his lifetime, he was used as a Cat’s paw.
44. Chapter and verse – প্রমাণের নিশ্চয়তা।
= The police has given chapter and verse of the matter.
45. Cock sure – আত্মবিশ্বাসী।
= He is cock sure to pass the Bcs exam.
46. Cog in the machine – গুরুত্বপূর্ণ স্থানে গুরুত্বহীন ব্যক্তি।
= The OSd officers are in cog in the machine.
47. Cold feet – কাপুরুষতা।
= He showed cold feet when the girl was attacked by perpetrator.
48. Cut and thrust – হাতাহাতি যুদ্ধ।
= The two friends are in cut and thrust position.
49. Cut someone dead – না চেনার ভান করা।
= After using my everything , now you cut me dead.
51. Crack the whip – কাজ করিয়ে নেওয়ার জন্য কর্তৃত্ব ব্যবহার।
= The strict manager cracked the whip over his subordinate.
52. Cut and dried – অপরিবর্তিত।
= His cut and dried decision will not be changed.
53. Dead beat – খুব ক্লান্ত।
= After toiling from down to dusk, I am dead beat now.
54. Down in the mouth – তেজহীন।
= She looks down in the mouth.
55. Dark horse – অপরিচিত ব্যক্তি।
= The child got afraid to see the dark horse like him.
56. Down to earth – বাস্তববাদী।
= It’s time to think about down to earth.
57. Donkey work – কোনো কাজের বিরক্তিকর অংশ।
= To solve the geometry seems to me the donkey work.
58. The die is cast – ঘটে যাওয়া ঘটনা বদলানো সম্ভব নয়।
= His father death is the die is a cast.
59. Eat one’s word – কথা ফিরিয়ে নেওয়া।
= He can’t eat his word.
60. Far and away – অতুলনীয়।
= The decoration is far and away.
61. Fair and square – I am fair and square in my word.
62. Feet of clay- মূলত ভিতু।
= His attitude shows feet of clay.
63. Fit as a fiddle – ভালো অবস্হায়।
= Mr. Karim is in fit as a fiddle.
64. Going concern – সফল ব্যবসা।
= He is going concern now.
65. Greek and Latin – দুর্বোধ্য।
= what you say is Greek and Latin to me.
66. play fast and loose – ছিনিমিনি খেলা।
=Mithila played fast and loose with tahsan’s love.
67. Play hide and seek – লুকোচুরি খেলা।
= The newly married couple are playing hide and seek .
68. Play ducks and drakes – নয়ছয় করা/ অপচয় করা।
= The naughty boy is playing ducks and drakes with his father’s hard-earned money.
69. To push somebody to the wall – কাউকে পরাজিত করা।
= It’s tough to push Usain Bolt to the wall.
70. To paddle one’s own canoe – নিজের বিষয় নিজে নিয়ন্ত্রণ করা।
= It’s a wise decision to paddle your own canoe.
71. To pour oil in trouble water -( অবস্থা, ব্যক্তি) শান্ত করা।
= The greatest man always try to pour in trouble water.
72. Put one’s foot down – দৃঢ় অবস্থান নেওয়া।
= The honorable Prime Minister Sheikh Hasina put her foot down against corruption.
73. Pass the buck – নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো।
= It’s unethical to pass the buck.
74. Red rag to a bull – ক্ষেপিয়ে দেওয়ার কারণ।
= Her presence is the red rag to a bull to his boyfriend.
76. Run counter to – বিরোধিতা করা।
= The opposition party is always running counter to government.
77. Rule of thumb – অভিজ্ঞতালব্ধ পদ্ধতি
= He has solved the critical math by using his rule of thumb.
90 Riding for a fall – বেপরোয়া আচরণ করা।
= After getting severe hurt from his girlfriend, now he is ridding for a fall.
91. Square meal – পেট ভরে আহার।
He is too poor to have a square meal everyday.
92. Sum and substance – সারমর্ম।
= This is the sum and substance of the novel.
93. To put the cart before the horse – স্বাভাবিক শৃঙ্খলা অবস্থা উল্টিয়ে দেওয়া।
= To put the cart before the horse is a simple task to a powerful leader.
94. Pull a long face – মন খারাপ করা।
= During the rainy season, she pulls her long face.
95. Poles apart – দুই বিপরীত মেরুতে অবস্থান করা।
= Two Prime Minister in Bangladesh are in poles apart in their opinions.
96. To pay through the nose – অত্যধিক মূল্য দেওয়া।
= Becoming newly rich, the boy pays through the nose for everything.
97. Queer fish – খেয়ালী লোক।
= I cannot share my business with such a Queer fish.
98. Patch up বিবাদ মিটিয়ে ফেলা।
= Patch up the disputes.
99. Paper tiger – কাগুজে বাঘ।
= I can’t compete with such a paper tiger.
100. Pandora’s box – বিড়ম্বনাপূর্ণ উপহার।
= I couldn’t refuse her Pandora’s box.
101. Palmy day- সুসময়।
= There are lots of friends who are waiting to meet you in your palmy days.
102.. Point blank – সরাসরি।
= The girl rejected his offer in point blank
103. Three R’s – প্রাথমিক শিক্ষা
= Three R’s is our basic rights.
104. Take to heart – মর্মাহত হওয়া।
= She takes his remarks to heart.
105. Take to one’s heels – ছুটে পালানো।
= The thief was so terrified that’s why he took to his heels on seeing policeman.
106. Tip the balance – প্রভাবিত করা।
= The judge cannot help tipping the balance.
107. Touch and go – ঝুঁকিপূর্ণ।
= It was touch and go decision.
108. Tighten one’s belt – অর্থনৈতিক সংকটের সময় ঝুঁকিপূর্ণ ব্যায় কমানো।
= During this pandemic time, we should tighten our belt for the betterment of our family.
109. Throw up the sponge – হার মানা।
= You shouldn’t throw the sponge until fulfill your ultimate goal.
111. A tenure position – স্থায়ী পদ।
= If someone wants to hold the tenure position, he has to work hard.
112. Talk out – মীমাংসা করা।
=Talk out your hassle with your enemy.
113. Under lock and key – নিরাপদ।
= We need to hide our important ornaments under lock and key.
114. Under the thumb- পুরোপুরি বাধ্য।
= My brother is under the thumb of his wife.
115. Under the weather – সামান্য অসুস্থ।
= Today I’m under the weather.
116. Weather the storm – বিপদ কাটিয়া উঠা।
= The perished family became able to weather the storm.
117. Widow’s mite – দারিদ্রের ক্ষুদ্র দান।
= Khukhi who is from Rajshahi is a tangible example as a window’s mite.
118. Without reserve – সন্দেহাতিতভাবে।
= The girl accepted my offer without reserve.
119. Wolf in sheep’s clothing – বন্ধুবেশী শত্রু।
= Please be careful from a wolf in sheep’s clothing.
120. Six feet under – সমাহিত হওয়া বা মারা যাওয়া।
= Because of coronavirus, there are thousands people in six feet under now.
121. Sharp practice – অসত ব্যবসা।
= Nowadays many people are becoming rich by doing sharp practice.
122. Second to none – unique / অদ্বিতীয় /একমাত্র।
= The leadership of Sheikh Hasina is second to none.
123.. Couch potato – অলস ব্যক্তি।
= He can’t shine in life because he is a couch potato.
124. Hot potato – সাম্রতিক কোনো জটিল বিষয় বা কোনো কঠিন সময় বা পরিস্থিতি।
= Nowadays Trump failure is a hot potato .
125. Tell off – কাউকে বকাবকি করা।
= His father always tells him off not to have a job.
126. Keep a low profile – মনোযোগ এড়িয়ে চলা।
= He is pretending such a way that he is keeping a low profile .
127.. Lachrymose nature – কান্নাপ্রবণ।
=After getting severe hurt from his boyfriend, she is now in Lachrymose nature.
128. Brain -box – বুদ্ধিমান ব্যক্তি।
= My son is really a brain -box.
129. Watch out for – সতর্ক হওয়া।
= watch out for your enemy.
128. Without issue- নিঃসন্তান।
= At last the old man died without issue.
129.Weed out – মুক্ত হওয়া।
= At last she weeded out from mental depression.
131. Time and again – বারবার
= He was told time and again not to do it.
132. Down and out – খুব গরীব।
= She is down and out now
133. Runs errands – কোন কিছু কেনা বা মালামাল পৌছে দেওয়া।
= Antara is always busy as she runs errands for the entire family.
134. Take the bull by the horns – সাহসের সঙ্গে শত্রুর বা সমস্যার মোকাবেলা করা।
= when you are in bad times, take the bull by the horns.
135. A big draw – বিশাল আকর্ষণ।
= The cricket match proved to be a big draw.
136. French leaves – বিনা অনুমতিতে ছুটি
= No one should enjoy French leave.
137. Strain every nerve – সর্বোচ্চ চেষ্টা করা।
= Try to strain every nerve to achieve your goal.
138. at the beck and call – আজ্ঞাবহ
= The maid is at the beck and call of my mother.
Some important phrases with sentence
139. Green eyes – ঈর্ষা
= Your green eyes will ruin you one day.
( তোমার ঈর্ষা একদিন তোমাকে ধ্বংস করবে)
140. Helter -skelter – এদিক-ওদিক
= The people got so frightened that they started running Helter -skelter.
( লোকজন এতই ভীত সন্ত্রস্ত হয়েছিল যে সকলেই এদিক সেদিক দৌড়াতে শুরু করলো)
141. Without fail – অবশ্যই
= I will give you my answer tomorrow without fail.
( আগামীকাল আমি আমার উত্তর অবশ্যই তোমাকে দিব)
142. Blow one’s own trumpet – নিজের ঢোল নিজে পেটানো।
= Do not trust a man who blows his own trumpet.
( ঐ লোককে বিশ্বাস করো না যে নিজের ঢোল নিজে পেটায়)
143. Take somebody into your confidence – কাউকে নিজের গোপন বিষয় ও ব্যক্তিগত তথ্য বলা।
= Raju is someone you can take into your confidence.
( রাজু একজন ব্যাক্তি যাকে তুমি তোমার নিজের গোপন বিষয় ও ব্যক্তিগত বিষয় বলতে পারো)
144. Know how – বাস্তব জ্ঞান।
= He lacks the know how of dealing with the issue.
( বিষয়টি সামলানোর ব্যপারে তার বাস্তব
145. To play the sedulous ape -কাউকে খুব মনোযোগের সাথে নকল করা।
146. To break the ice – নীরবতা ভেঙ্গে কথা বলা।
147. Over the top – অতিরিক্ত বা বাড়াবাড়ি।
148. Ten to one – খুব সম্ভবত।
145. To make clean breast of – সত্য বলে ফেলা।
147. Men of light & leading – খ্যাতিমান ও নেতৃত্বস্হানীয়।
148. Stand (sb) up- কারো সাথে দেখা করার কথা বলে দেখা না করা। ( রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে)
149. To drive home – জোর দিয়ে বলা।
150. Yellow dog -( হীন ব্যক্তি, কাপুরু

Continue reading 150 টি খুবই গুরুত্বপূর্ণ uncommon phrases & Idioms

নির্মলেন্দু গুণ -কবিদের কবি

নির্মলেন্দু গুণ কবিদের কবি

নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী ২১ জুন ১৯৪৫ সালে কাশবন, বারহাট্টা, নেত্রকোণায় জন্মগ্রহণ করেন।যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত, যিনি একজন কবি ও চিত্রশিল্পী।

নির্মলেন্দু গুণ কবিদের কবি
কবিতার পাশাপাশি তিনি গদ্য ও ভ্রমণ কাহিনিও লিখেছেন। তাঁর ছেলেবেলা কাটে নেত্রকোণার বারহাট্টা উপজেলায়। বাবা সুখেন্দুপ্রকাশ গুণ এবং মা বীণাপাণি। বাবা-মায়ের তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে নির্মলেন্দু ছোট ছেলে। ৪ বছর বয়সে মায়ের মৃত্যু হতে বাবা পুনরায় বিবাহ করেন। নতুন মায়ের কাছেই নির্মলেন্দুর শিক্ষা শুরু হয়।
প্রথমে বারহাট্টার করোনেশন কৃষ্ণপ্রসাদ ইন্সটিটিউটে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন তিনি। দুই বিষয়ে লেটারসহ মেট্রিক পরীক্ষায় প্রথম বিভাগ পান ১৯৬২ সালে৷ মাত্র ৩ জন প্রথম বিভাগ পেয়েছিল স্কুল থেকে৷। মেট্রিক পরীক্ষার আগেই নেত্রকোণা থেকে প্রকাশিত ‘উত্তর আকাশ’ পত্রিকায় প্রকাশিত হয় নির্মলেন্দু প্রকাশ গুণের প্রথম কবিতা ‘নতুন কান্ডারী’৷ মেট্রিকের পর আই.এস.সি পড়তে চলে আসেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজে৷ মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্টের সুবাদে পাওয়া রেসিডেন্সিয়াল স্কলারশিপসহ পড়তে থাকেন এখানে৷ নেত্রকোণায় ফিরে এসে নির্মলেন্দু গুণ আবার ‘উত্তর আকাশ’ পত্রিকা ও তাঁর কবি বন্ধুদের কাছে আসার সুযোগ পান৷ নেত্রকোণার সুন্দর সাহিত্যিক পরিমন্ডলে তাঁর দিন ভালোই কাটতে থাকে৷ একসময় এসে যায় আই.এস.সি পরীক্ষা৷ ১৯৬৪ সালের জুন মাসে আই.এস.সি পরীক্ষায় ঢাকা বোর্ডের ১১৯ জন প্রথম বিভাগ অর্জনকারীর মাঝে তিনিই একমাত্র নেত্রকোণা কলেজের৷ পরবর্তীতে বাবা চাইতেন ডাক্তারী পড়া৷ কিন্তু না তিনি চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ৷ ভর্তির প্রস্তুতি নেন নির্মলেন্দু গুণ ৷ হঠাত্ হিন্দু-মুসলমান দাঙ্গা শুরু হয় ঢাকায়৷ দাঙ্গার কারণে তিনি ফিরে আসেন গ্রামে৷ ঢাকার অবস্থার উন্নতি হলে ফিরে গিয়ে দেখেন তাঁর নাম ভর্তি লিষ্ট থেকে লাল কালি দিয়ে কেটে দেওয়া৷ আর ভর্তি হওয়া হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৷ ফিরে আসেন গ্রামে ৷ আই.এস.সি-তে ভালো রেজাল্ট করায় তিনি ফার্স্ট গ্রেড স্কলারশিপ পেয়েছিলেন ৷ মাসে ৪৫ টাকা, বছর শেষে আরও ২৫০ টাকা৷ তখনকার দিনে অনেক টাকা৷ ১৯৬৯ সালে প্রাইভেটে বি.এ. পাশ করেন তিনি, যদিও বি.এ. সার্টিফিকেটটি তিনি তোলেননি। ১৯৬৫ সালে আবার বুয়েটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন৷
ছয় দশকে বাংলাদেশে কবিতা আন্দোলনের এক নতুন ধারা সূচিত হয়। বিষয়বৈচিত্র্য ও আঙ্গিক পরিবর্তন নিয়ে মনোনিবেশ করেন এই সময়ের কবিরা। এই দশকের প্রধান কবি নির্মলেন্দু গুণ বাংলা কবিতাকে শিল্পনন্দন ও জীবন ঘনিষ্ঠভাবে উপস্থাপন করেছেন। তার কবিতা মানব মানবীর প্রেম, শ্রেণি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, ব্যক্তিগত অনুভব ও দ্রোহ ধারণ করেছে। ১৯৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকা-ের পর তিনি তার সেইসব স্মরণীয় কবিতা নিয়ে প্রকাশ্য অবস্থান গ্রহণ করেছিলেন। এই সাহস ও দেশপ্রেম তাকে সমগ্র বাঙালির কাছে বিশেষভাবে আদৃত করেছে।
তাঁর কবিতায় মূলত প্রেম, শ্রেণিসংগ্রাম ও স্বৈরাচার বিরোধিতা, এই বিষয়গুলো প্রকাশ পেয়েছে।
১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’ প্রকাশিত হওয়ার পর জনপ্রিয়তা অর্জন করে। এই গ্রন্থের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তী কালে এর উপর ভিত্তি করে তানভির মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেন। এ ছাড়াও তাঁর স্বাধীনতা, এই শব্দটি কী ভাবে আমাদের হল কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য। তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি এবং ২০০১ সালে একুশে পদক অর্জন করেন।
তাঁর বিখ্যাত কাব্যগ্রন্ত্রগুলির মধ্যে রয়েছে– হুলিয়া, অসমাপ্ত কবিতা, মানুষ, প্রেমাংশুর রক্ত চাই, আফ্রিকার প্রেমের কবিতা, নিরঞ্জনের পৃথিবী ইত্যাদি।
মানুষ, মানবিকতা, প্রেম-দ্রোহ, দেশাত্মবোধ নির্মলেন্দু গুণের কবিতার প্রধান উপজীব্য। রাজনৈতিক চেতনার কবিতা তিনি যেমন রচনা করেছেন তেমন প্রেম-বিরহ, একাকিত্বের যন্ত্রণা, প্রকৃতি মুগ্ধতা নিয়ে সৃষ্টি করেছেন অসংখ্য পঙ্ক্তি। তার কবিতায় মায়া, ছায়া ও অস্তিত্বের বহুতল উদ্ভাসিত হয়ে ওঠে। শুধু আবেগসর্বস্ব পঙ্ক্তি রচনা করে অনেক কবি জনপ্রিয় হওয়ার দিকে ঝুঁকেছেন। নির্মলেন্দু গুণ এ ক্ষেত্রে ব্যতিক্রম। তার কবিতায় এক স্বতন্ত্র স্বর আবিষ্কৃত হয়েছে।
দেশের পলিমাটির ঘ্রাণ, সাধারণ মানুষের জীবনযাপন, সংগ্রাম থেকে শুরু করে নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্তের চিন্তাধারার রূপান্তর কবিতার অন্তঃপ্রাণ। নেকাব্বর, রেখা কিংবা অন্য কেউ ঘুরে ফিরে এসেছে বাংলার প্রতিনিধি হয়ে। একই সঙ্গে পরিণত ও তরুণের হৃদয়ানুভূতি তার কবিতার বিষয় হয়ে যায়। কাল নির্মলেন্দু গুণের কবিতার অবস্থান বিচার করবে। এ মুহূর্তে শুধু বলা সঙ্গত, তিনি সমকালকে ধারণ করেছিলেন যথাযথভাবে। বিদ্রোহ, প্রেম ও মানবিক সম্পর্ক একসঙ্গে মিলিয়ে তিনি যে কবিতা নির্মাণ করেন তা আমাদের জীবনের গল্প।