Category Archives: Nursing

Nursing Education Programs

Nursing Education Programs

Current Establishment under the Directorate of Nursing Services, Bangladesh

There are two forms of pre-service education in nursing; one is Diploma in Nursing with 1570 seats and another is BSc in Nursing with 700 seats. In addition to pre-service education, the scope of in-service (post-basic) education for building the capacity of nurses as nurse manager; nurse teacher; nurse administrator and nurse leader is available in 4 Colleges with 500 seats. These are College of Nursing, Mohakhali, Dhaka; Bogra Nursing College, Bogra; Fouzderhat Nursing College, Fouzderhat, Chittagong; and Khulna Nursing College, Khulna. The scope for foreign students are (05 seats) available only in College of Nursing, Mohakhali, Dhaka.

  1. Pre-service Education:

A.1. Diploma in Nursing

There are 43 Nursing Institutes with 1570 seats are operationalized and providing 3-years Diploma in Nursing Science and Midwifery course since 2008. In meeting the demand of the country approval has already been obtained from the ECNEC for establishing 05+02 more nursing institutes (it is also included in the RPIP) where 250 seats will be available for admission. Beside these 50 seats are available in Armed Forces Nursing Institute and 1520 are in private NIs (39 NIs).

A.2. B.Sc in Nursing

Nursing Institute attached to Dhaka Medical College Hospital; Mymensingh Medical College Hospital; Rajshahi Medical College Hospital; Chittagong Medical College Hospital have been upgraded to Nursing Colleges and providing 4-years B.Sc in Nursing since 2008. Other 3 (Three) attached to the Medical College Hospital, Barisal; Medical College Hospital, Rangpur; and Medical College Hospital, Sylhet have also been upgraded to Nursing Colleges and providing 4-years B.Sc in Nursing since 2011. A total of 700 seats are available for the candidates having H.Sc with science background. There are 12 Nursing Colleges in the private sector also opens the scope for 365 students to study 4-years BSc in Nursing.

  1. Post -Basic (In-service) Education:

The College of Nursing with 125 seats was established in 1970. It has been affiliated with the Dhaka University under the Faculty of Medicine in 1977 as a constituent College for the B.Sc in Nursing and BSc in Public Health Nursing Degrees. There are other colleges at Bogra, Khulna and Fowzderhat with 375 seats (among them 475 are for home and 5 for foreign students) started the same programme from 2011. Approximately 1500 nurses have been qualified with B.Sc. in Nursing and Public Health Nursing from the College of Nursing since its birth.

The affiliated hospitals for clinical practice include Dhaka Medical College Hospital; The National Institute for Cardio-Vascular Diseases; The Institute of Diseases of the Chest and Hospital; National Institute of Cancer & Research; Institute of Child and Maternal Health, Matuail; BIRDEM; Drug Addiction Hospital, Tejgaon; Paediatric hospital; Ad-din Hospital; and National Institutes of Kidney Diseases and Urology. In addition to these, students are also been placed in the communities for community practice. Having the B.Sc. Degree few nurses get the chance of promotion either in education or services sector.

Specialized Course:

The specialized course on CCU; ICU and Cardiac Nursing is available in the National Heart Foundation, Mirpur. The opportunity is open for 20 nurses only. Rehabilitation Nursing is available in BHPI (CRP), Savar. The scope of having this course is limited for 20 nurses only.

 

কে কিসের জনক তা নিচে দেওয়া হলো

কে কিসের জনক তা নিচে দেওয়া হলো।
১। বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- থ্যালিস
২। জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল
৩। প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল
৪। রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- জাবির ইবনে হাইয়ান
৫। পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন
৬। রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল
৭। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী
৮। অর্থনীতির জনক কে?
উত্তরঃ- এডাম স্মিথ
৯। আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ- পল স্যামুয়েলসন
১০। সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- অগাস্ট কোঁৎ
১১।গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ- জন লক
১২। হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- লুকাপ্যাসিওলি
১৩। চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ইবনে সিনা
১৪। দর্শন শাস্ত্রের জনক কে?
উত্তরঃ- সক্রেটিস
১৫। ইতিহাসের জনক?
উত্তরঃ- হেরোডোটাস
Sh Sakil
১৬। ভূগোলের জনক কে?
উত্তরঃ- ইরাটস থেনিস
১৭। গণিতের জনক কে?
উত্তরঃ- আর্কিমিডিস
১৮। অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ল্যামব্রাসো
১৯। মেডিসিনের জনক কে?
উত্তরঃ- হিপোক্রেটিস
২০। জ্যামিতির জনক কে?
উত্তরঃ- ইউক্লিড
২১। বীজ গণিতের জনক কে?
উত্তরঃ- আল খাওয়ারেজমী
২২। জীবাণু বিদ্যার জনক কে?
উত্তরঃ- লুই পাস্তুর
২৩। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তরঃ- চার্লস ডারউইন
২৪। সনেটের জনক কে?
উত্তরঃ- পের্ত্রাক
২৫। বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত
২৬। সামাজিক বিবর্তনবাদের জনক কে?
উত্তরঃ- হার্বাট স্পেন্সর
২৭। বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ- গ্রেডার জোহান মেনডেল
২৮। শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
উত্তরঃ- কারোলাস লিনিয়াস
২৯। শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ- উইলিয়াম হার্ভে
৩০। ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন
Sh Sakil
৩১। বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
৩২। বাংলা উপন্যাসের জনক কে?
উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৩। বাংলা নাটকের জনক কে?
উত্তরঃ- দীন বন্ধু মিত্র
৩৪। ইংরেজী কবিতার জনক কে?
উত্তরঃ- জিওফ্রে চসার
৩৫। মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- উইলহেম উন্ড
৩৬। বাংলা চলচিত্রের জনক কে?
উত্তরঃ- হীরালাল সেন
৩৭। বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮। আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ- জন ডাল্টন
৩৯। আধুনিক বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- রজার বেকন
৪০।প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
উত্তরঃ- হেনরী ফেওল
৪১। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
উত্তরঃ- জর্জ বার্নার্ড শ
৪২! আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ল্যাভয়সিয়ে
৪৩।পারমানবিক বোমার জনক কে?
উত্তরঃ- ওপেন হাইমার
৪৪। তেজস্ক্রিয়তার জনক কে?
উত্তরঃ- হেনরি বেকরেল
৪৫। আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- আলবার্ট আইনস্টাইন
৪৬। গতি বিদ্যার জনক কে?
উত্তরঃ- গ্যালিলিও
৪৭। হাইড্রোজেন বোমার জনক কে?
উত্তরঃ – অ্যাডওয়ার্ড টেলর
৪৮। কম্পিউটারের জনক কে?
উত্তরঃ- চার্লস ব্যাবেজ
৪৯। ই-মেইল এর জনক কে?
উত্তরঃ- রে টমলিনসন
Sh Sakil
৫০। লেজার এর জনক কে?
উত্তরঃ- মেইম্যান
৫১। www বা world wide web এর জনক কে?
উত্তরঃ- টিম বার্ণাস লি
৫২। হোমিও শাস্ত্রের জনক কে?
উত্তরঃ- ড.স্যামুয়েল হ্যানিম্যান
৫৩। টেস্ট টিউব বেবির জনক কে?
উত্তরঃ- আর জে এডওয়ার্ড
৫৪। অলিম্পিকের জনক কে?
উত্তরঃ- ব্যারন পিয়েরে দ্য কুবার্তে
৫৫। সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- অগাস্ট কোত্
৫৬। সমাজ কর্মের জনক কে?
উত্তরঃ- জন অ্যাডামস
৫৭। কমিউনিজমের জনক কে?
উত্তরঃ- কার্ল মার্কস
৫৮। ফ্যাসিজমের জনক কে?
উত্তরঃ- মুসোলীনি
৫৯। ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ- ভিন্টন গ্রে কার্ফ
৬০। মাইক্রোসফটের জনক কে?
উত্তরঃ- বিল গেটস
৬১। মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ- মার্টিন কুপার
৬২। গুগলের জনক কে?
উত্তরঃ- সার্জেই বিন
Sh Sakil
৬৩। ফেসবুকের জনক কে?
উত্তরঃ- মার্ক জুকারবার্গ
৬৪। টুইটারের জনক কে?
উত্তরঃ- জ্যাক ডোরসেই
৬৫। আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তরঃ- বাল মেগারিজ
৬৬। ATM-এর জনক কে?
উত্তরঃ- জন শেফার্ড ব্যারন
৬৭। আধুনিক শিক্ষার জনক কে?
উত্তরঃ- সক্রেটিস
৬৮। এনাটমির জনক কে ?
উত্তরঃ-আঁদ্রে ভেসালিয়াস
৬৯। ফিনান্সের জনক কে?
উত্তরঃ- এ্যারোরা
৭০। হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- লুকা প্যাসিওলি
৭১। মার্কেটিং এর জনক কে?
উত্তরঃ- ফিলিপ কোটলার
৭২। ব্যাংকিং এর জনক কে?
উত্তরঃ- আলেকজেন্ডার হ্যামিলটন
৭৩। ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে?
উত্তরঃ- হেনরী ফাওল
৭৪। রেডিও বা বেতারের জনক কে?
উত্তরঃ- মার্কনী
৭৫। বাই সাইকেলের জনক কে?
উত্তরঃ- কার্ল ভ্যান ড্রেইস
৭৬। আমেরিকার জনক কে?
উত্তরঃ- জর্জ ওয়াশিংটন

নোবেল পুরস্কার ২০১৯ মনে রাখার টেকনিক

নোবেল পুরস্কার ২০১৯ মনে রাখার টেকনিকঃ
১।। #চিকিৎসা বিদ্যায় নোবেল” (৩ জন)
(ক) গ্রেগ সেমেঞ্জা (যুক্তরাষ্ট্র, গবেষক জন হপকিন্স বিশ্ববিদ্যালয়)
(খ) উইলিয়াম কায়ালিন (যুক্তরাষ্ট্র, গবেষক হাভার্ড বিশ্ববিদ্যালয়)
(গ) অধ্যাপক স্যার পিটার র্যাটক্লিফ (যুক্তরাজ্য)
★ টেকনিকঃ “চিকিৎসার জন্য সেমেঞ্জা ও কায়া র্যাটক্লিফ লাইনে যান”।
★ ব্যাখ্যাঃ “চিকিৎসার (চিকিৎসা বিদ্যায়) জন্য সেমেঞ্জা (সেমেঞ্জা) ও কায়া (কায়ালিন) র্যাটক্লিফ (র্যাটক্লিফ) লাইনে যান”।
★ অবদানঃ “কোষ কিভাবে অক্সিজেনের উপস্থিতি অনুভব করে এবং সাড়া দেয় অর্থাৎ প্রাণীর কিভাবে অক্সিজেনের প্রাপ্যতার সাথে খাপ খাইয়ে নেয় সেই রহস্য উন্মোচন করার জন্য”।
২।। “#রসায়ন বিদ্যায় নোবেল” (৩ জন)
(ক) আকিরা ইয়োশিনো (জাপান)
(খ) এম স্ট্যানলি হুইটিংহ্যাম (যুক্তরাষ্ট্র)
(গ) জন বি গুডেনাফ (যুক্তরাষ্ট্র)
★ টেকনিকঃ “রসায়নে আকিরা ও স্ট্যানলি Good Enough”।
★ ব্যাখ্যাঃ “রসায়নে (রসায়ন বিদ্যায়) আকিরা (আকিরা) ও স্ট্যানলি (স্ট্যানলি) Good Enough (গুডেনাফ)”।
★ অবদানঃ “লিথিয়াম আয়ন ব্যাটারি উন্নয়নের জন্য”।
৩।। “#পদার্থ বিদ্যায় নোবেল” (৩ জন)
(ক) মাইকেল মেয়র (সুইজারল্যান্ড)
(খ) দিদিয়ের কুয়েলজ (সুইজারল্যান্ড)
(গ) জেমস পিবলস (যুক্তরাষ্ট্র)
★ টেকনিকঃ “পদার্থে মেয়রের দিদির বল খেলে”।
★ ব্যাখ্যাঃ “পদার্থে (পদার্থ বিদ্যায়) মেয়রের (মেয়র) দিদি (দিদিয়ের) বল (পিবলস) খেলে”।
★ অবদানঃ “পরিভ্রমণর এক্সপ্লানেটের আবিষ্কারের জন্য”।
৪।। “#সাহিত্যে নোবেল” (১+১= ২ জন)
(ক) ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন: পোলিশ লেখক ‘ওলগা তোকারজুক’।
(খ) ২০১৯ সালে সা‌হি‌ত্যে নো‌বেল পুরস্কার পে‌য়ে‌ছেন: অস্ট্রিয়ান লেখক ‘পিটার হান্দক’।
৫।। “#শান্তিতে নোবেল” (১ জন)
(ক) আবি আহমেদ আলি (ইথিওপিয়ার প্রধানমন্ত্রী)
★ টেকনিকঃ “শান্ত আবি”।
★ ব্যাখ্যাঃ ” শান্ত (শান্তিতে) আবি (আবি আহমেদ)”।
★ অবদানঃ “ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে স্বীকৃতীস্বরূপ”।
৬।। “#অর্থনীতিতে নোবেল” (৩ জন)
(ক) অভিজিৎ ব্যানার্জি (ভারত)
(খ) এস্তার ডুফলো (ফ্রান্স-আমেরিকান)
(গ) মাইকেল ক্রেমার (যুক্তরাষ্ট্র)
★ টেকনিকঃ “অর্থনীতিকে ফলো করে অভিজিৎ ও ক্রেমা”।
★ ব্যাখ্যাঃ “অর্থনীতিকে (অর্থনীতি বিদ্যায়) ফলো (ডুফলো) করে অভিজিৎ (অভিজিৎ) ও ক্রেমা (ক্রেমার)”।
★ অবদানঃ “বিশ্বের দারিদ্র্য বিমোচনের উপায় খোঁজার গবেষণার স্বীকৃতিস্বর

সাম্প্রতিক__আপডেট(জুলাই-২১)

#সাম্প্রতিক__আপডেট(জুলাই-২১)
(পত্রিকা থেকে)
~করোনাভাইরাস প্রতিরোধক জীবাণুনাশক স্প্রে আবিষ্কার করেছেন__বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী সাদিয়া খানম(২৬)
~করোনাভাইরাসের ৭ম সংস্করণ__ল্যামডা
~ল্যামডা ভ্যারিয়েন্টের উৎপত্তি__পেরুতে
~৪ সপ্তাহে আক্রান্ত দেশ__৩০টি
~ভারতের ভ্যারিয়েন্টের নাম__ডেল্টা
~যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টের নাম__আলফা
~ব্রাজিলের ভ্যারিয়েন্টের নাম__গামা
~বিশ্বের সবচেয়ে বড় হীরার নাম__কালিনান
~কালিনান হীরা পাওয়া যায়__১৯০৫ সালে দ.আফ্রিকায়
~সম্প্রতি সন্ধান মিলেছে__বিশ্বের ৩য় বৃহত্তম হীরা(আফ্রিকার দেশ বস্তোনিয়ায়,২য়টাও)
~২০২৪ সালে মাথাপিছু আয় হবে__৩০১৪ ডলার
~দেশে বর্তমান মাথাপিছু আয়__২২২৭ মা.ড.
~১৯৭২-৭৩ সালে ছিল__৮৮ মা.ড.
~বর্তমানে ভারতের মাথাপিছু আয়__২১৯১
~পাকিস্তানের মাথাপিছু আয়__১৫৪৩
~রকস্ট্রক সমুদ্রবন্দরটি__জার্মানির
~ইসরাইল স্বাধীনতা দিবস পালন করে__১৪ মে
~নাকবা অর্থ__মহাবিপর্যয়
~১৫ মে ‘নাকবা’ দিবস পালন করে__ফিলিস্তিনিরা
~ফিলিস্তিন ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন__ডেভিড বেন গুরিয়ন

Vocabulary Challenge

Vocabulary Challenge
Episode -11
News: Free media must thrive for the benefit of all.
102. Thrive (V)- উন্নতি করা সাফল্য অর্জন করা।
Sentence: A businessman thrives on good management.
103. Opinion (N)- ধারণা/মত/মতামত।
Public opinion: জনমত।
Opinioned (Adj):- নিজের মতাতে অনড়।
Sentence: What’s your opinion about/on the matter?
104. Expression (N)- প্রকাশ।
Expressionless (Adj)- প্রকাশহীন, ভাবলেশহীন।
Expressional (Adj)- ভাবলেশহীন।
Sentence: He wrote her a poem as an expression of his love.
105. Disinformation – ভুল তথ্য দেওয়া/ছড়ানো।
Sentence: They claimed there was an official disinformation campaign by the government.
106. Problematic (Adj)- অনিশ্চিত।
Problem (N)- সমস্যা/জটিল।
Problematically (Adv)- অনিশ্চিতভাবে।
Sentence: Social interactions are really problematic with a lot of children.
107. Inadequate (Adj)- অপর্যাপ্ত।
Inadequately (Adv)- অপর্যাপ্তততা/অপর্যাপ্তভাবে।
Adequate (V)- পর্যাপ্ত।
Adequac – পর্যাপ্ততা।
Sentence: This work is woefully (extremely) inadequate- you’ll have to do it again.
108. Detriment – ক্ষতি।
Detrimental (Adj) – ক্ষতিকর।
Detrimentally (Adv) – ক্ষতিকররূপে।
Sentence: Smoking is detrimental to health.
109. Manipulate (V)- নিপুণভাবে পরিচালন বা ব্যবহার করা।
Sentence: He can manipulate situations mostly to his benefit.
110. Manipulation (N)- ভালোভাবে পরিচালন।
Sentence: They have been accused of illegal manipulation of the stock market.
111. Interact (V)- পরস্পরের উপর ক্রিয়া করা।
Interaction (N)- পারস্পরিক ক্রিয়া পতিক্রিয়া।
Interactive (Adj)- পারস্পরিকভাবে সক্রিয়।
Sentence: He doesn’t interact well with the other students.
112. Grievance (N)- দুঃখ-দুর্দশা।
Sentence: A special committee investigates prisoner’s grievance.
113. Polarise/Polarize (V)- প্রতিকূল অবস্থানে ঘণিভূত করা।
Sentence: Some studies show that works in the nuclear industry are more likely than the general populace to get cancer.
114. Distress (N/V)- সন্দেহ বা অবিশ্বাস করা।
Distressful (Adj)- সন্দিহান ।
Distressfully (Adv)- সন্দিহানভাবে।
Distressfulness (N)- অবিশ্বাস।
Sentence: She has a (deep) distress of the media.
115. Exist (V)- বিদ্যমান থাকা।
Existence (N)- অস্তিত্ব।
Existent (Adj)- বিদ্যমান।
Sentence: Poverty still exists in this country.
116. Combat (N)- যুদ্ধ বা সংগ্রাম।
Sentence: No one knew how many troops had died in combat.
117. Spectrum (N)- বিস্তিৃত।
Sentence: He has support from a across the whole political spectrum.

গণিতের শর্টকাট টেকনিক

#গণিতের শর্টকাট টেকনিক (সকল অধ্যায়)
—————————————–
.
গণিত আসলে পানির মত সোজা, বিশ্বাস না হলে দেখুন প্রতিটি অধ্যায়ের শর্টকাট টেকনিকগুলো।
.
১।মৌলিক সংখ্যা নির্ণয়
.
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টি।
কিভাবে মনে রাখবেন?
Just remember as a phone number or your account number:
44 22 322 321
(৪) ১-১০ পর্যন্ত ৪ টি যথাঃ ২, ৩,
৫,৭
(৪) ১১-২০ পর্যন্ত ৪ টি যথাঃ ১১,
১৩, ১৭,
১৯
(২) ২১-৩০ পর্যন্ত ২ টি যথাঃ ২৩,
২৯
(২) ৩১-৪০ পর্যন্ত ২ টি যথাঃ ৩১,
৩৭
(৩) ৪১-৫০ পর্যন্ত ৩ টি যথাঃ ৪১,
৪৩, ৪৭
(২) ৫১-৬০ পর্যন্ত ২ টি যথাঃ ৫৩,
৫৯
(২) ৬১-৭০ পর্যন্ত ২ টি যথাঃ ৬১,
৬৭
(৩) ৭১-৮০ পর্যন্ত ৩ টি যথাঃ ৭১,
৭৩, ৭৯
(২) ৮১-৯০ পর্যন্ত ২ টি যথাঃ ৮৩,
৮৯
(১) ৯১-১০০ পর্যন্ত ১ টি যথাঃ ৯৭
মোট ২৫ টি।
—————-
11 থেকে 99 পর্যন্ত বর্গ করার কৌশল []
সূত্র:- (xy)^2=abc [যেখানে;b,cএকটি
করে সংখ্যা & a এক বা একাধিক সংখ্যা হতে পারে]
এবং
a=x^2
b=2xy
c=y^2
এবার 11 &25 বর্গ করি৷
(11)^2=(1^2)(2.1.1)(1^2)
=(1)(2)(1)
=121
আবার
(25)^2=(2^2)(2.2.5)(5^2)
=(4)(20)(25)
=(4)(20+2)5
=(4)(22)5
=(4+2)25
=625
২। লাভ -ক্ষতি
.
টপিকস : লাভ -ক্ষতি:
আেইটেম -১
.
একটি দ্রব্য নির্দিষ্ট % লাভে/ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ….. টাকা বেশি হলে % লাভে/ক্ষতি হয় ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।
.
উদা: একটি মোবাইল ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।
.
টেকনিক :
ক্রয়মূল্য ={১০০xযত বেশি থাকবে}/ উল্লেখিত শতকরা হারদুটির যোগফল)
.
অঙ্কটির সমাধান:
ক্রয়মূল্য ={১০০x৪৫}/ {১০+৫)
=৪৫০০/১৫
=৩০০ (উত্তর)
. .
নিজে নিজে করুন
১। একটি কলম ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ৩০ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে। (২০০)
২। একটি কম্পিউটার২০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ১৫০০ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।(৬০০০)
============
আইটেম :-২
-কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৫% কমে যাওয়ায় দ্রব্যটি ৬০০০ টাকা পূর্ব অপেক্ষা ১ কুইন্টাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল এর বর্তমান মূল্য কত?
টেকনিক :
বর্তমান মূল্য: শতকরা হার/১০০) x{যে টাকা দেওয়া থাকবে/ কম-বেশি সংখ্যার পরিমাণ}x যত পরিমাণের মূল্য বাহির করতে বলা হবে।
.
উদাহরণটির সমাধান:
বর্তমান মূল্য = (৫/১০০)x(৬০০০/১)x১
=৭২০ টাকা । (উত্তর)
.
নিজে করুন:
৩। কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৩০% কমে যাওয়ায় দ্রব্যটি ৬০০০ টাকায় পূর্ব অপেক্ষা ৬ কুইন্টাল বেশি পাওয়া যায়। ১ ০কুইন্টাল এর বর্তমান মূল্য কত? (উত্তর: ৩০০০০টাকা)
.
৪। কলার মূল্য নির্দিষ্ট ২৫% কমে যাওয়ায় দ্রব্যটি ১০০ টাকায় পূর্ব অপেক্ষা ২৫ টি বেশি পাওয়া যায়। ৩ হালি কলার বর্তমান মূল্য কত?( উত্তর:১২)
অঙ্কের ধরণ:
টাকায় নির্দিষ্ট দরে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কিনে সেই টাকায় নিদিষ্ট কম-বেশি দরে বিক্রি করায় শতকরা লাভ -ক্ষতির হার নির্ণয় করতে হবে ।
.
টেকনিক:
লাভ/ক্ষতি = ১০০/ বিক্রির সংখ্যা
.
উদা: টাকায় ৩টি করে লেবু কিনে ২টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?(২৬তম বিসিএস)
টেকনিক:
লাভ= ১০০/ বিক্রির সংখ্যা
=১০০/২
=৫০% (উত্তর)
.
নিজে করুন:
১। টাকায় ৫টি করে লেবু কিনে ৪টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
২। টাকায় ২১টি করে লেবু কিনে ২০টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
৩।টাকায় ৯টি করে লেবু কিনে ১০টি করে বিক্রি করলে শতকরা ক্ষতি কত?
৪।টাকায় ৪৯টি করে লেবু কিনে ৫০টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
# 1_টেকনিক :::
দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাস পাওয়ায়–
# দ্রব্যের_বর্তমান_মূল্য = (হ্রাসকৃত মূল্যেহার X মোট মূল্য)÷(১০০ + যে পরিমাণ পণ্য বেশি হয়েছে)
# উদাহরণঃচালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায়
পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের দাম কত?
# সমাধানঃদ্রব্যের বর্তমান মূল্য = (১২ X ৬০০০)÷(১০০ X ১)
= ৭২০ টাকা(উঃ)
.
# 2_টেকনিক :::::
মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে–
# হ্রাসের_হার =(বৃদ্ধির হার X হ্রাসের হার)÷১০০
# উদাহরণঃচিনির মূল্য ২০% কমলো কিন্তু চিনির ব্যবহার ২০%বেড়ে গেল এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়বে বা কমবে?
# সমাধানঃহ্রাসের হার = (২০ X ২০)÷১০০
= ৪%(উঃ)
.
# 3_টেকনিক ;::::::
পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য অনুপাতে দেওয়া থাকলে
মূল্যের শতকরা হ্রাস বের করতে হলে –
# শতকরা_মূল্য_হ্রাস
=(অনুপাতের বিয়োগফল X (১০০÷অনুপাতের প্রথম সংখ্যা)
# উদাহরণঃমাসুদের আয় ও ব্যয় এর অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
# সমাধানঃশতকরা মূল্য হার = (২০-১৫) X (১০০÷২০)= ২৫%(উঃ)
টাইপ ১ঃ (যদি দাম বাড়ে)
চালের দাম যদি ৪০% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
টেকনিকঃ
কমানো % = (100 × r) / (100 + r) (দাম বাড়লে ফর্মুলায় প্লাস ব্যাবহার হয়েছে)
এখানে r = 40%
Answer = (100 × 40)/(100 + 40) = 28.57%
টাইপ ২ঃ (যদি দাম কমে)
চালের দাম যদি ৪০% কমে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত বাড়ালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
টেকনিকঃ
বাড়ানো % = (100 × r)/(100- r) (দাম কমলে ফর্মুলায় মাইনাস ব্যাবহার হয়েছে)
এখানে r = 40%
Answer = (100 × 40)/(100- 40) = 66.66%
টাইপ ৩ঃ (যদি r এর মান ২০% দেয়া থাকে তবে বাড়ুক কমুক যে টাইপ সমস্যাই দেয়া হোক না কেন চোখ বন্ধ করে উত্তর হবে ২৫%, আর ২৫% দেয়া থাকলে উত্তর হবে ২০% )
Example 1: চালের দাম যদি 25% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
উত্তরঃ 20%
যদি ২৫% কমে দেওয়া থাকে তাহলে উত্তর হবে ৩৩.৩৩%
Example 2: চালের দাম যদি 20% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
উত্তরঃ 25%
৩। সুদ কষা
.
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ২৫ বছরে ৩গুন হবে?
২। শতকরা ২০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের দ্বিগুন হবে?
টেকনিক:
যতগুন থাকবে তার থেকে ১ বিয়োগ করে ১০০ দিয়ে গুন করে তাকে তাকে প্রদত্ত হার দিয়ে ভাগ করলে সময় বের হবে । আর যদি প্রদত্ত বছর দিয়ে ভাগ করা হয় তাহলে হার বের হবে।
অর্থাত্ সূত্রটি
rxt =(n-1)x100. ( এখানে r= শতকরা হার ,t = সময় )
.
.
এখন ১নং অঙ্কটি করি
দেওয়া আছে t=২৫, n =৩ ; r=?
r= {(n-1)x100}/t
={(৩-১)x১০০}২৫
={২x১০০}২৫
=২০০/২৫
=৮ % (উত্তর)
.
———-
২নং অঙ্কটি করি
দেওয়া আছে t=?, n =২ ; r=২০
t= {(n-1)x100}/r
={(২-১)x১০০}/২০
=১০০/২০
=৫ বছর
============
নিজে করুন :
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ১০বছরে ৩গুন হবে?
২।শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ৫ বছরে ২গুন হবে?
৩। শতকরা ১০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৩গুন হবে?
৪।শতকরা ১৫টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৪গুন হবে?
সূত্রঃ ১
যখন মুলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে তখন
সুদ / মুনাফা = (মুলধন x সময় x সুদের হার) / ১০০
প্রশ্নঃ ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
সমাধানঃ
সুদ / মুনাফা = (৬০০ x ২ x ৯.৫) / ১০০
= ১১৪ টাকা
সূত্রঃ ২
যখন সুদ, মুলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন –
সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)
প্রশ্নঃ ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
সমাধানঃ
সময় = (১০০ x ১০০) / (৫০০ x ৫)
= ৪ বছর
সূত্রঃ ৩
যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন –
সময় = (সুদেমূলে যতগুণ – ১) / সুদের হার x ১০০
প্রশ্নঃ বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?
সমাধানঃ
সময় = (২– ১) /১০ x ১০০
= ১০ বছর
সূত্রঃ ৪
যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখন
সুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) / সময় x ১০০
প্রশ্নঃ সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
সমাধানঃ
সুদের হার = (৩ – ১) / ৮ x ১০০
= ২৫%
সূত্রঃ ৫
যখন সুদ সময় ও মূলধন দেওয়া থাকে তখন
সুদের হার = (সুদ x ১০০) / (আসল বা মূলধন x সময়)
প্রশ্নঃ শতকরা বার্ষিক কত টাকা হার সুদে ৫ বছরের ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
সমাধানঃ
সুদের হার = (১৪০ x ১০০) / (৪০০ x ৫)
= ৭ টাকা
—————————-
চক্রবৃদ্ধি সুদ নির্ণয়
———————
টেকনিক:
যে সুদের হার দেওয়া থাকবে তাকে বছর অনুযায়ী যোগ করুন এবং হারের বর্গকে ১০০ দিয়ে ভাগ করে ভাগফলের সাথে হারের যোগফল যোগ করে যা পাওয়া যাবে সেটা মোট টাকার শতকরা বের করলেই চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে।
উদাহরণ >২৫০০ টাকার উপর ১২% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত?
.
উত্তর:বছর দ্বিগুন থাকায় হারেকে ডাবল করুন এবং হারকে বর্গ করে ১০০
দিয়ে ভাগ দিন। তারপর হারের
যোগফলের সাথে ভাগফল যোগ করুন
ব্যাস হয়ে গেল।
(১২+ ১২) = ২৪ + ১.৪৪ =
২৫.৪৪% ধরুন ২৫০০ টাকার উপর ৬৩৬
চক্রবৃদ্ধি সুদ।
৪। শতকরা
মাত্র ৬/৭ সেকেন্ডে কিভাবে Percent বের করবেন তার জন্য নিচের টেকনিকটি দেখুন-
————
1. 30% of 50= 15 (3*5=15) কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে এর উত্তর বের করবেন? প্রশ্নে উল্লেখিত সংখ্যা দুটি হল 30 এবং 50। এ
খানে উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’ আছে। যদি উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’ হয় তাহলে উভয় সংখ্যা থেকে তাদেরকে (শুন্য) বাদ দিয়ে বাকি যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে অর্থাৎ এখানে 3 এবং 5 কে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে।
2. 40% of 60= 24 (4*6=24)
3. 20% of 190= 38 (2*19=38)
4. 80% of 40= 32 (8*4=32)
5. 20% of 18= 3.6 (2*1.8=3.6)
এখানে দুটি সংখ্যার মধ্যে একটির এককের ঘরের সংখ্যা ‘শুন্য’।
তাহলে এখন কি করব? ঐ ‘শুন্য’ টাকে বাদ দেব আর যে সংখ্যায় ‘শুন্য’ নেই সেই সংখ্যার এককের ঘরের আগে একটা ‘দশমিক’ বসিয়ে দেব।
বাকী কাজটা আগের মতই।
6. 25% of 44=11 (2.5*4.4=11)
7. 245% of 245=600.25 (24.5*24.5=600.
25)
8. ১২৫ এর ২০% কত? =২৫ (১২.৫*২=২৫)
9. ৫০ এর ১০% কত? =৫ (৫*১=৫)
10. ১১৫২৫ এর ২৩% কত? =২৬৫০.৭৫ (১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫)
————————————
প্রশ্নের ধরণ: অঙ্কে দুটো শতকরা হার থাকবে ; একটি বৃদ্ধি হার, অন্যটি হ্রাস হার/ অথবা উভয়টি বৃদ্ধিহার / উভয়টি হ্রাসহার । বলা হবে শতকরা হ্রাস বৃদ্ধির পরিমাণ বের কর।
.
উদা: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
টেকনিক :
ক্ষেত্রফলের বৃদ্ধি হার = 1st % + 2nd % +{(1st % x 2nd% )/100}
= ২০+(-১০) + {(২০x-১০)/১০০}
=১০+{-২০০/১০০}
=১০-২
=৮%(উত্তর)
মনে রাখবেন বৃদ্ধি পেলে + চিহ্ন আর হ্রাস পেলে বিয়োগ চিহ্ন হয় ।
নিজে করুন
1 . একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% ও প্রস্থ ২৫% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
2. If the length and breadth of a rectangle are both increased by 4% , then what is the increase in its area ?
3.একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 1০% ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
৪.২০১৪সালে গ্রামীণ সিমের দাম ১০০টাকা এবং পরবর্তী দুই বছরের জন্য প্রতিবছর সিমের দাম ২০% করে বৃদ্ধি পায় তাহলে ২০১৬সালে সিমের দাম কত?
5. Successive increase of 20% and 15% is equal to what single Increase rate%?
6. চিনির মূল্য ২০% কমলো, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেলো । এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?(কমলো ৪%)
৭. একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো , অত:পর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূলের তুলনায় শতকরা কত বাড়লো বা কমলো?
৮.চালের দাম ২০১৫সালে পূর্বের তুলনায় ২০% হ্রাস পেয়েছে। ২০১৬সালে উত্পাদন বৃদ্ধির জন্য চালের দাম ১০% বৃদ্ধি পেলে ২০১৪সালের তুলনায় চালের দাম কতটুকু হ্রাস পেয়েছে?

সাম্প্রতিকআপডেট

#সাম্প্রতিক___আপডেট
(বড় পোস্ট শেয়ার করে রাখতে পারেন)
০১| বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
®__৫০টি
০২| দেশের ৫০তম সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কী?
®__শেখ হাসিনা সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়(খুলনা)
০৩| বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?
®__৫টি
০৪| ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় কত?
®__২২২৭ মা.ড.
০৫| বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে?
®__ড.রফিকুল ইসলাম(মেয়াদ ৩ বছর)
০৬| বর্তমানে দেশে বীমা কোম্পানি কতটি?
®__৮১টি(জীবনবীমা ৩৫টি,সা.বীমা ৪৬টি)
০৭| দেশে এখন পর্যন্ত কতজন ব্যক্তি জাতীয় অধ্যাপকের পদে নিযুক্ত হয়েছেন?
®__২৯জন
০৮| “The Christmas Pig” গ্রন্থের লেখক কে?
®__হ্যারিপটার বইয়ের লেখক জে.কে রাউলিং
০৯|™”Home in the world” গ্রন্থের লেখক কে?
®__অমর্ত্য সেন
(নোট রমজান)
১০| বর্তমানে প্রবাসী আয়ে বাংলাদেশ কততম?
®__৭ম(ভারত ১ম)
১১| দেশে মোট শুল্ক স্টেশনের সংখ্যা কত?
®__১৮৪টি(কার্যকর ৩৭টি)
১২| বাংলাদেশ কবে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করে?
®__১১ মে ২০২১ সালে
১৩| “ইসরাইল-ফিলিস্তিন” কবে ১১ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে?
®__২১ মে ২০২১
১৪| প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী কত সালের মধ্যে ‘কার্বন নিঃসরণ’ শূন্যে নামিয়ে আনা হবে?
®__২০৫০ সালের মধ্যে
১৫| “IAEA” এর বর্তমান সদস্য কত?
®__১৭৩টি(১৭৩তম সামোয়া)
১৬| কবে কোথায় ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে?
®__২৩ জুলাই-৮ আগস্ট ২০২১। জাপানের টোকিওতে
সূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স জুন,২১
নোট Md. Ramjan
সূত্র:দৈনিক পত্রিকা থেকে (জুন ২০২০)
~~আওয়ামীলীগের ৭২তম জন্মবার্ষিক___২৩ জুন
~~আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়___২৩ জুন, ১৯৪৯
~~পলাশীর যুদ্ধ হয়___২৩ জুন,১৭৫৭ সালে
~~আন্তর্জাতিক “Public Service Commotion Day”____২৩ জুন
~~জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক “Public Service Commotion Day”পালিত হচ্ছে___২০০৩ সাল থেকে
~~আওয়ামীলীগ দলটির জন্ম হয়___ঢাকার স্বামীবাগের কে এম দাস লেনের রোজ গার্ডেনে
~~দলটির সভাপতি ছিলেন__মওলানা হামিদ খান ভাসানী
~~সাধারণ সম্পাদক টাঙ্গাইলের___শামসুল হক
~~যুগ্মসাধারণ সম্পাদক___শেখ মুজিবুর রহমান(কারাবন্দি)
~~পূর্ব-পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে ধর্মনিরপেক্ষ ” আওয়ামী লীগ” নাম হয়___১৯৫৫ সালে এবং মুক্তিযুদ্ধের পর নাম হয় বাংলাদেশ আওয়ামী লীগ
~~দেশের প্রাচীনতম রাজনৈতিক দল___আওয়ামীলীগ
~~বিশ্বের প্রাচীনতম রাজনৈতিক দল___ডেমোক্র্যাট
~~এশিয়ার প্রাচীনতম দল___কংগ্রেস
~~বঙ্গবন্ধু “ছাত্রলীগ” গঠন করেন___১৯৪৮ সালের ৪ জানুয়ারী (১৫০ নং মোগলটুলীর ওয়ার্কাস ক্যাম্পে)
~~শেখ হাসিনা সফটওয়্যার পার্ক অবস্থিত___যশোরে
~~বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়___ওয়াশিংটন ডিসিতে
~~ LOAC হচ্ছে___Line of actual control(ভারত-চীন সীমান্ত রেখা)
~~LOC হচ্ছে___Line of control(ভারত পাকিস্তান সীমান্ত রেখা (নোট রমজান)
~~বিশিষ্ট সাহিত্যিক আবুল মনসুর প্রণীত ২১ দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট গঠিত হয়___১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে(ফ্রন্টের সর্ব কনিষ্ঠ সদস্য ছিলেন শেখ মুজিব)
~~ “জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা, মেঘনা, যমুনা তোমার আমার ঠিকানা” স্লোগানটি___১৯৬২ সালে শুরু হয়
~~”পাঞ্জাব না বাংলা,পিন্ডি না ঢাকা” স্লোগানটি___১৯৬৯ সালের
~~ভেনেজুয়েলার রাজধানীর নাম___কারাকাস
~~ বর্তমানে দেশে শিশুউন্নয়ন কেন্দ্র রয়েছে____৩টি
~~সম্প্রতি নতুন “গিরিখাতের” সন্ধান পাওয়া গেছে___শ্রীমঙ্গলে
~~ রাশিয়ার বর্তমান সংবিধান অনুয়ায়ী___১ ব্যক্তি একটানা ২ বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না(রাশিয়ার পরবর্তী নির্বাচন হবে ২০২৪ সালে)
~~”প্যাংগং ও গালওয়ান” হচ্ছে____ভারতীয় ভূ-খণ্ডে থাকা ২টি উপত্যকা বেষ্টিত হ্রদ যা চীন নিজেদের বলে দাবি করে।
#সাম্প্রতিক__আপডেট
~~আজ ২৬ জুন শহিদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যু বার্ষিক
~~অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে চলচ্চিত্রের নাম__চিরঞ্জীব মুজিব
~~’পলাশী থেকে ধানমন্ডি’ প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক__আব্দুল গাফফার চৌধুরী
~~’আমার দেখা নয়াচীন’ গ্রন্থের প্রচ্ছদে শান্তির কপোত লোগোটি__পাবলো পিকাসোর
~~বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ__৪৫.১০ বিলিয়ন(সর্বশেষ ৩ মে ২০২১)
~~বাংলাদেশ প্রথমবারের মতো ‘টাকা দিবস’ পালন করে__৪ মার্চ ২০২১
~~বর্তমানে বিশ্বের যতটি দেশে হস্তশিল্প রপ্তানি হয়__৫০টি
~~বিশ্বে ব্যয়বহুল শহরের তালিকায় আছে ঢাকার বর্তমান অবস্থান__৪০তম
~~শীর্ষ ব্যয়বহুল শহর__আশখাবাদ(তুর্কিমেনিস্তান)
~~কম কিরগিজস্তানের__বিশকেক
~~বসবাসের অযোগ্য শহরের তালিকায় আছে ঢাকার অবস্থান__১৩৭তম(১৪০টি দেশের মধ্যে)
~~বর্তমানে বিশ্বের সবচেয়ে সুখি দেশ___ফিনল্যান্ড
~~অ্যাপল ডেইলি হচ্ছে__হংকংয়ের গণতন্ত্রপন্থি সংবাদপত্র(সম্প্রতি চীন বন্ধ করে দিয়েছে)
~~বিশ্বের সবচেয়ে শীর্ষ নারী ধনী__ফ্রাঁসোয়া মেয়ার্স-৭৩.৬ বিলি(পুরুষ বেজোস)
~~বিশ্বে ইসলামী ক্ষুদ্রঋণ গবেষণায় শীর্ষ ব্যক্তি__বাংলাদেশি ড. আবুল বাশার
~~বাংলাদেশের সেনাবাহিনির নতুন সেনাপ্রধান__এস এম শফিউদ্দিন আহমেদ
~~Eu এর অফিসিয়াল ভাষা__২৪টি(ভুল ২৩টি, শুরুতে ছিল ৪টি)
~~বর্তমানে দেশে মেট্রোপলিটন পুলিশ ইউনিট__৮টি(ভুল ৬টি)
~~পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল__৪ জুলাই ২০০১ সালে
~~বর্তমানে দেশের ১৬তম এটর্নী জেনারেল__আবু মোহাম্মদ আমিন উদ্দীন
~~ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশ__৩য়
তথ্যসূত্র: বিভিন্ন পত্রপত্রিকা
~~ঘোষণা ও পাঠ: ৩ মার্চ ১৯৭১
~~পাঠের স্থান :পল্টন ময়দান,ঢাকা
~~পাঠক ছিলেন : শাজাহান সিরাজ
~~ঘোষক :স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ
~~ঘোষণা :২৬ মার্চ ১৯৭১ সাল
~~ঘোষণার স্থান:ধানমন্ডির ৩২ নং বাড়ি
~~প্রথম পাঠক: এম এ হান্নান,২৬ মার্চ,৭১
~~পাঠের স্থান :স্বাধীন বাংলা বেতারকেন্দ্র
~~ঘোষক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
~~জারি :১০ এপ্রিল ১৯৭১
~~জারি করেন: মুজিবনগর সরকার
~~ঘোষণাপত্র পাঠ:১৭ এপ্রিল ১৯৭১
~~পাঠের স্থান :মেহেরপুর,কুষ্টিয়া
~~পাঠক : অধ্যাপক এম ইউসুফ আলী
নোট Md. Ramjan
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবর বা সমাধিস্থল
#ভাষা___শহিদ(কবর-আজিমপুর,ঢাকা)
~~আবদুল জব্বার
~~আবুল বরকত
~~আবদুস সালাম
~~শফিউর রহমান
~~রফিক উদ্দিন আহমদ
~~ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর__শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
~~সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান__মিরপুর,ঢাকা
~~ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান__মিরপুর,ঢাকা
~~ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ__কাশিপুর, শার্শা,যশোর
~~ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ__নানিয়াচর, রাঙামাটি
~~ইঞ্জিনিয়ার রুহুল আমিন__বাগমারা, রূপসা, খুলনা
~~সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল__আখাউড়া, ব্রাহ্মবাড়িয়া
~~প্রতিষ্ঠাতা বাবর__কাবুল,আফগানিস্তান
~~হুমায়ুন___দিল্লি,ভারত
~~আকবর___আগ্রা, ভারত
~~জাহাঙ্গীর___লাহোর, পাকিস্তান
~~শাহজাহান ও মমতাজ__আগ্রা, ভারত
~~শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ্__ইয়াঙ্গুন, মিয়ানমার
~~বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান__টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
~~মওলানা আবদুল হামিদ খান ভাসানী__সন্তোষ, টাঙ্গাইল
~~এ কে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন, সোহরাওয়ার্দী___রমনা, ঢাকা
~~মুহাম্মদ আতাউল গণি ওসমানী__সিলেট ইত্যাদি……সম্ভব হলে কিছু ব্যক্তির নাম ও সমাধিস্থানের নাম কমেন্ট করতে পারেন
নোট Md. Ramjan
#সাম্প্রতিক__আপডেট(২৮ জুন)
~~বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রবর্তন করা হয়__১৯৭৩ সালে
~~বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪ পেয়েছেন__৩২ জন ব্যক্তি/প্রতিষ্ঠান
~~বর্তমানে বাংলাদেশ বিশ্বে ‘পাট ও কাঁঠাল’ উৎপাদনে__২য়
~~ধান ও সবজি উৎপাদনে__৩য়
~~আম ও আলু উৎপাদনে__৭ম
~~পেয়ারা উতপাদনে__৮ম
~~অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে__৩য়
~~বদ্ধ জলাশয়ে মৎস্য উৎপাদনে__৫ম
~~২০২০-২১ অর্থবছরে ৪% সুদে কৃষি ঋণ প্রদান__১৯,৫০০ কোটি টাকা
~~বঙ্গবন্ধু ভূমি উন্নয়ন কর মওকুফ করেন__ ২৫ বিঘা পর্যন্ত
~~১৯৭২-৭৩ অর্থবছরে বঙ্গবন্ধু কৃষি খাতে বরাদ্দ রেখেছিল সর্বোচ্চ__১০১ কোটি টাকা
~~এ পর্যন্ত বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়েছে__১১০৫ ব্যক্তি বা প্রতিষ্ঠান
~~যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রাণকেন্দ্র__সিলিকন ভ্যালি
~~সিলিকন ভ্যালি শহরটি অবস্থিত__যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায়
~~সিলিকন ভ্যালির আয়তন__৩০০ বর্গমা.
~~বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট অর্থনীতি ও প্রযুক্তির বাজার__ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি
~~সিলিকন ভ্যালিতে হেডকোয়াটার আছে__গুগল,ইয়াহু,অ্যাপল,ওরাকল, ফেসবুক,সিমন্স ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠানের
~~চীনের সিলিকন ভ্যালি বলা হয়__শেনচেন(চীন)
~~মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ__১৫২
তম
~~নতুন ৩ জনসহ এ পর্যন্ত মোট জাতীয় অধ্যাপকের সংখ্যা__২৯ জন
~~ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা__NIA
নোট Md. Ramjan
~~১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শততম বর্ষে পদার্পণ
~~ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়__১৯২১ সালের, ১ জুলাই
~~বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন__আইন বিভাগের
~~বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন__বাংলা বিভাগের
~~বর্তমানে অনুষত/ইনস্টিটিউট আছেছে ১৩টি(শুরুতে ছিল ৩টি)
~~বর্তমানে বিভাগ আছে__৮৪টি(শুরুতে ছিল ১২টি)
~~বর্তমানে শিক্ষক আছে__১৯৯২ (প্রতিষ্ঠাকালে ৬০ জন)
~~বর্তমানে শিক্ষার্থী আছে__৩৭,০১৮ জন(প্রতিষ্ঠাকালে ৮৭৭ জন)
~~বর্তমানে গবেষণাকেন্দ্র আছে___৫৬টি
~~প্রতিষ্ঠার সময় গঠিত কমিশনের নাম__ নাথান কমিশন
~~নাথান কমিশন গঠিত হয়__১৯১২ সালে
~~ঢাবির প্রতিষ্ঠাতা__সৈয়দ নওয়াব আলী চৌধুরী
~~ঢাবির আয়তন__৬০০ একর বা ২৪০ হেক্টর
~~ঢাবির প্রথম ছাত্রী__লীলা নাগ
~~ঢাবির প্রথম মহিলা শিক্ষক__করুণাকণা গুপ্তা(ইতিহাস বিভাগ)
~~প্রথম ভি.সি___পি.জে. হার্টস
~~বর্তমান উপাচার্য__মো. আখতারুজ্জামান
~~প্রথম সমাবর্তন হয়__১৯২৩ সালে
~~বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু__৭২ বছর ৮ মাস(নারী ৭৪.৫,পুরুষ ৭১.২)
~~বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা__১৬ কোটি ৯১ লাখ ১ হাজার( সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
~~শিশু মৃত্যুর হার প্রতি হাজারে__২১ জন
~~বিয়ের গড় বয়স___২৪ বছর ২ মাস
~~বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ__৪৬.৮২ বিলিয়ন ডলার
~~পাবলো পিকাসো__স্পেনের চিত্রশিল্পী
নোট Md. Ramjan

150 টি খুবই গুরুত্বপূর্ণ uncommon phrases & Idioms

150 টি খুবই গুরুত্বপূর্ণ uncommon phrases & Idioms

1. Brown study – দিবা স্বপ্ন।
= Me friend is engrossed in brown study.
2. Blue ribbon – সর্বোচ্চ পেশাগত সম্মান।
= The secretary of ministry is considered the blue ribbon in Bcs Job.
3. Beside the mark – অপ্রাসঙ্গিক।
= Don’t talk beside the mark.
4. Big wig – বিখ্যাত ব্যক্তি।
= Nelson Mandela is a big wig around the world.
5. Black art – যাদুবিদ্যা।
= we are bemused of his black art.
6. Blow hot and cold – একমুখে দুই কথা।
= No one likes him who blows hot and cold.
7. Bid one’s time – সুযোগের অপেক্ষায় থাকা।
= The intelligent person never loses temper, he bids his time.
8. Bellwether – দলের নেতা।
= The Rab failed to arrest the bellwether.
9.Bear away the palm – বিজয়ী হওয়া।
= We should always try to bear away the palm in our life struggle.
10. A bull in a China shop – চলাচলে বেপরোয়া।
= Mr. Caxton is a bull in a China shop.
11. Be that as it may – সে যাহাই হোক।
= Be that as it may, I can’t loose you anymore.
12. Below the salt – নিম্নমানের।
= He has provided some clothes that were below the salt.
13. A bird brain – নির্বোধ ব্যক্তি।
= You can’t expect nothing good from a bird brain.
14. Judge a book by its cover – কোনো ব্যক্তি বা বস্তুর বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার করা।
= Do not judge a book by its cover.
15. A bad egg – বাজে লোক।
= Don’t pass your valuable time for a bed egg.
16. Bottom of my heart – অন্তরের কেন্দ্রস্থল থেকে।
= I always thank u from bottom of my heart.
17. Barking up the wrong tree – কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে ভুল ধারনা রাখা।
= You shouldn’t keep barking the wrong tree.
18. Browbeating – চোখ রাঙ্গানো।
= I love your daughter from bottom of my heart, So I don’t care your Browbeating.
19. Buoyant health – সুসাস্থ্য
= Honourable Prime Minister belongs to buoyant Healt.
20. Abode of God – স্বর্গ।
= All people expect to go in Abode of God but they don’t perform their duty according to their religion’s instruction.
21. At home – সুপরিচিত।
= Mr. Bean is at home around the world for his funny acting.
22. At length – অবশেষে।
= All of the spans of Padma bridge have been installed at length.
23. At one go – একবারের প্রচেষ্টায়।
= He became Bcs cadre at one go.
24. At bottom – বাস্তবে।
= He seems aggressive but at bottom he is a kind and good natured.
25. At sea – হাবুডুবু খাওয়া।
= Priya is at quite at sea in English.
26. At one’s beck and call – আজ্ঞাবহ।
= Mr. Rahim is always at my beck and call.
27. At one’s own sweet will- নিজের খুশিমতো।
= A matured boy and girl can enjoy their life at their own sweet will.
28. At all events – সর্বাবস্থায়।
Wherever I stay, she is in my minds at all events.
29. At a pinch – জরুরী অবস্হায়।
= A true friend can be found at a pinch.
30. As like as peas in a pod – একই বৃন্তে দুটি ফুল।
= The two sisters are as like as peas in a pod.
31. Against the grain – অনিচ্ছায়।
= She agreed with me against the grain.
32. All over with – সর্বস্বান্ত।
= After loosing her only son, she is in all over with.
33. All and sundry – সবাই।
= All and sundry have to take the taste of death.
34. Above board – ন্যয় ও বৈধ।
= His activities are open and above board.
35. Out and about – সক্রিয়।
= Now the old man is out and about his health.
36. Bad blood – শত্রুতা।
= His neighbors are always bad blood to him.
37. To give up the ghost / to kick the bucket – মারা যাওয়া।
= The old man kicked the bucket yesterday.
38. As a rule – নিয়মমাফিক।
= He takes dinner as a rule.
39. Advanced in life – বৃদ্ধ।
= The lady is advanced in life.
40. At a stretch – একটানা।
= Memories the above phrases at a stretch.
25 idioms and phrases with sentences.
41. Curtain lectures – স্ত্রীর পরামর্শ।
= Don’t deny curtain lectures, it’s for your betterment.
42. Cupboard love – টাকা পয়সা হাতানোর লোভে প্রেম।
= I anticipated it before that it was your cupboard love to me.
43. Cat’s paw – অন্যের হাতের পুতুল হিসেবে ব্যবহৃত হওয়া।
= During his lifetime, he was used as a Cat’s paw.
44. Chapter and verse – প্রমাণের নিশ্চয়তা।
= The police has given chapter and verse of the matter.
45. Cock sure – আত্মবিশ্বাসী।
= He is cock sure to pass the Bcs exam.
46. Cog in the machine – গুরুত্বপূর্ণ স্থানে গুরুত্বহীন ব্যক্তি।
= The OSd officers are in cog in the machine.
47. Cold feet – কাপুরুষতা।
= He showed cold feet when the girl was attacked by perpetrator.
48. Cut and thrust – হাতাহাতি যুদ্ধ।
= The two friends are in cut and thrust position.
49. Cut someone dead – না চেনার ভান করা।
= After using my everything , now you cut me dead.
51. Crack the whip – কাজ করিয়ে নেওয়ার জন্য কর্তৃত্ব ব্যবহার।
= The strict manager cracked the whip over his subordinate.
52. Cut and dried – অপরিবর্তিত।
= His cut and dried decision will not be changed.
53. Dead beat – খুব ক্লান্ত।
= After toiling from down to dusk, I am dead beat now.
54. Down in the mouth – তেজহীন।
= She looks down in the mouth.
55. Dark horse – অপরিচিত ব্যক্তি।
= The child got afraid to see the dark horse like him.
56. Down to earth – বাস্তববাদী।
= It’s time to think about down to earth.
57. Donkey work – কোনো কাজের বিরক্তিকর অংশ।
= To solve the geometry seems to me the donkey work.
58. The die is cast – ঘটে যাওয়া ঘটনা বদলানো সম্ভব নয়।
= His father death is the die is a cast.
59. Eat one’s word – কথা ফিরিয়ে নেওয়া।
= He can’t eat his word.
60. Far and away – অতুলনীয়।
= The decoration is far and away.
61. Fair and square – I am fair and square in my word.
62. Feet of clay- মূলত ভিতু।
= His attitude shows feet of clay.
63. Fit as a fiddle – ভালো অবস্হায়।
= Mr. Karim is in fit as a fiddle.
64. Going concern – সফল ব্যবসা।
= He is going concern now.
65. Greek and Latin – দুর্বোধ্য।
= what you say is Greek and Latin to me.
66. play fast and loose – ছিনিমিনি খেলা।
=Mithila played fast and loose with tahsan’s love.
67. Play hide and seek – লুকোচুরি খেলা।
= The newly married couple are playing hide and seek .
68. Play ducks and drakes – নয়ছয় করা/ অপচয় করা।
= The naughty boy is playing ducks and drakes with his father’s hard-earned money.
69. To push somebody to the wall – কাউকে পরাজিত করা।
= It’s tough to push Usain Bolt to the wall.
70. To paddle one’s own canoe – নিজের বিষয় নিজে নিয়ন্ত্রণ করা।
= It’s a wise decision to paddle your own canoe.
71. To pour oil in trouble water -( অবস্থা, ব্যক্তি) শান্ত করা।
= The greatest man always try to pour in trouble water.
72. Put one’s foot down – দৃঢ় অবস্থান নেওয়া।
= The honorable Prime Minister Sheikh Hasina put her foot down against corruption.
73. Pass the buck – নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো।
= It’s unethical to pass the buck.
74. Red rag to a bull – ক্ষেপিয়ে দেওয়ার কারণ।
= Her presence is the red rag to a bull to his boyfriend.
76. Run counter to – বিরোধিতা করা।
= The opposition party is always running counter to government.
77. Rule of thumb – অভিজ্ঞতালব্ধ পদ্ধতি
= He has solved the critical math by using his rule of thumb.
90 Riding for a fall – বেপরোয়া আচরণ করা।
= After getting severe hurt from his girlfriend, now he is ridding for a fall.
91. Square meal – পেট ভরে আহার।
He is too poor to have a square meal everyday.
92. Sum and substance – সারমর্ম।
= This is the sum and substance of the novel.
93. To put the cart before the horse – স্বাভাবিক শৃঙ্খলা অবস্থা উল্টিয়ে দেওয়া।
= To put the cart before the horse is a simple task to a powerful leader.
94. Pull a long face – মন খারাপ করা।
= During the rainy season, she pulls her long face.
95. Poles apart – দুই বিপরীত মেরুতে অবস্থান করা।
= Two Prime Minister in Bangladesh are in poles apart in their opinions.
96. To pay through the nose – অত্যধিক মূল্য দেওয়া।
= Becoming newly rich, the boy pays through the nose for everything.
97. Queer fish – খেয়ালী লোক।
= I cannot share my business with such a Queer fish.
98. Patch up বিবাদ মিটিয়ে ফেলা।
= Patch up the disputes.
99. Paper tiger – কাগুজে বাঘ।
= I can’t compete with such a paper tiger.
100. Pandora’s box – বিড়ম্বনাপূর্ণ উপহার।
= I couldn’t refuse her Pandora’s box.
101. Palmy day- সুসময়।
= There are lots of friends who are waiting to meet you in your palmy days.
102.. Point blank – সরাসরি।
= The girl rejected his offer in point blank
103. Three R’s – প্রাথমিক শিক্ষা
= Three R’s is our basic rights.
104. Take to heart – মর্মাহত হওয়া।
= She takes his remarks to heart.
105. Take to one’s heels – ছুটে পালানো।
= The thief was so terrified that’s why he took to his heels on seeing policeman.
106. Tip the balance – প্রভাবিত করা।
= The judge cannot help tipping the balance.
107. Touch and go – ঝুঁকিপূর্ণ।
= It was touch and go decision.
108. Tighten one’s belt – অর্থনৈতিক সংকটের সময় ঝুঁকিপূর্ণ ব্যায় কমানো।
= During this pandemic time, we should tighten our belt for the betterment of our family.
109. Throw up the sponge – হার মানা।
= You shouldn’t throw the sponge until fulfill your ultimate goal.
111. A tenure position – স্থায়ী পদ।
= If someone wants to hold the tenure position, he has to work hard.
112. Talk out – মীমাংসা করা।
=Talk out your hassle with your enemy.
113. Under lock and key – নিরাপদ।
= We need to hide our important ornaments under lock and key.
114. Under the thumb- পুরোপুরি বাধ্য।
= My brother is under the thumb of his wife.
115. Under the weather – সামান্য অসুস্থ।
= Today I’m under the weather.
116. Weather the storm – বিপদ কাটিয়া উঠা।
= The perished family became able to weather the storm.
117. Widow’s mite – দারিদ্রের ক্ষুদ্র দান।
= Khukhi who is from Rajshahi is a tangible example as a window’s mite.
118. Without reserve – সন্দেহাতিতভাবে।
= The girl accepted my offer without reserve.
119. Wolf in sheep’s clothing – বন্ধুবেশী শত্রু।
= Please be careful from a wolf in sheep’s clothing.
120. Six feet under – সমাহিত হওয়া বা মারা যাওয়া।
= Because of coronavirus, there are thousands people in six feet under now.
121. Sharp practice – অসত ব্যবসা।
= Nowadays many people are becoming rich by doing sharp practice.
122. Second to none – unique / অদ্বিতীয় /একমাত্র।
= The leadership of Sheikh Hasina is second to none.
123.. Couch potato – অলস ব্যক্তি।
= He can’t shine in life because he is a couch potato.
124. Hot potato – সাম্রতিক কোনো জটিল বিষয় বা কোনো কঠিন সময় বা পরিস্থিতি।
= Nowadays Trump failure is a hot potato .
125. Tell off – কাউকে বকাবকি করা।
= His father always tells him off not to have a job.
126. Keep a low profile – মনোযোগ এড়িয়ে চলা।
= He is pretending such a way that he is keeping a low profile .
127.. Lachrymose nature – কান্নাপ্রবণ।
=After getting severe hurt from his boyfriend, she is now in Lachrymose nature.
128. Brain -box – বুদ্ধিমান ব্যক্তি।
= My son is really a brain -box.
129. Watch out for – সতর্ক হওয়া।
= watch out for your enemy.
128. Without issue- নিঃসন্তান।
= At last the old man died without issue.
129.Weed out – মুক্ত হওয়া।
= At last she weeded out from mental depression.
131. Time and again – বারবার
= He was told time and again not to do it.
132. Down and out – খুব গরীব।
= She is down and out now
133. Runs errands – কোন কিছু কেনা বা মালামাল পৌছে দেওয়া।
= Antara is always busy as she runs errands for the entire family.
134. Take the bull by the horns – সাহসের সঙ্গে শত্রুর বা সমস্যার মোকাবেলা করা।
= when you are in bad times, take the bull by the horns.
135. A big draw – বিশাল আকর্ষণ।
= The cricket match proved to be a big draw.
136. French leaves – বিনা অনুমতিতে ছুটি
= No one should enjoy French leave.
137. Strain every nerve – সর্বোচ্চ চেষ্টা করা।
= Try to strain every nerve to achieve your goal.
138. at the beck and call – আজ্ঞাবহ
= The maid is at the beck and call of my mother.
Some important phrases with sentence
139. Green eyes – ঈর্ষা
= Your green eyes will ruin you one day.
( তোমার ঈর্ষা একদিন তোমাকে ধ্বংস করবে)
140. Helter -skelter – এদিক-ওদিক
= The people got so frightened that they started running Helter -skelter.
( লোকজন এতই ভীত সন্ত্রস্ত হয়েছিল যে সকলেই এদিক সেদিক দৌড়াতে শুরু করলো)
141. Without fail – অবশ্যই
= I will give you my answer tomorrow without fail.
( আগামীকাল আমি আমার উত্তর অবশ্যই তোমাকে দিব)
142. Blow one’s own trumpet – নিজের ঢোল নিজে পেটানো।
= Do not trust a man who blows his own trumpet.
( ঐ লোককে বিশ্বাস করো না যে নিজের ঢোল নিজে পেটায়)
143. Take somebody into your confidence – কাউকে নিজের গোপন বিষয় ও ব্যক্তিগত তথ্য বলা।
= Raju is someone you can take into your confidence.
( রাজু একজন ব্যাক্তি যাকে তুমি তোমার নিজের গোপন বিষয় ও ব্যক্তিগত বিষয় বলতে পারো)
144. Know how – বাস্তব জ্ঞান।
= He lacks the know how of dealing with the issue.
( বিষয়টি সামলানোর ব্যপারে তার বাস্তব
145. To play the sedulous ape -কাউকে খুব মনোযোগের সাথে নকল করা।
146. To break the ice – নীরবতা ভেঙ্গে কথা বলা।
147. Over the top – অতিরিক্ত বা বাড়াবাড়ি।
148. Ten to one – খুব সম্ভবত।
145. To make clean breast of – সত্য বলে ফেলা।
147. Men of light & leading – খ্যাতিমান ও নেতৃত্বস্হানীয়।
148. Stand (sb) up- কারো সাথে দেখা করার কথা বলে দেখা না করা। ( রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে)
149. To drive home – জোর দিয়ে বলা।
150. Yellow dog -( হীন ব্যক্তি, কাপুরু

Continue reading 150 টি খুবই গুরুত্বপূর্ণ uncommon phrases & Idioms

নির্মলেন্দু গুণ -কবিদের কবি

নির্মলেন্দু গুণ কবিদের কবি

নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী ২১ জুন ১৯৪৫ সালে কাশবন, বারহাট্টা, নেত্রকোণায় জন্মগ্রহণ করেন।যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত, যিনি একজন কবি ও চিত্রশিল্পী।

নির্মলেন্দু গুণ কবিদের কবি
কবিতার পাশাপাশি তিনি গদ্য ও ভ্রমণ কাহিনিও লিখেছেন। তাঁর ছেলেবেলা কাটে নেত্রকোণার বারহাট্টা উপজেলায়। বাবা সুখেন্দুপ্রকাশ গুণ এবং মা বীণাপাণি। বাবা-মায়ের তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে নির্মলেন্দু ছোট ছেলে। ৪ বছর বয়সে মায়ের মৃত্যু হতে বাবা পুনরায় বিবাহ করেন। নতুন মায়ের কাছেই নির্মলেন্দুর শিক্ষা শুরু হয়।
প্রথমে বারহাট্টার করোনেশন কৃষ্ণপ্রসাদ ইন্সটিটিউটে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন তিনি। দুই বিষয়ে লেটারসহ মেট্রিক পরীক্ষায় প্রথম বিভাগ পান ১৯৬২ সালে৷ মাত্র ৩ জন প্রথম বিভাগ পেয়েছিল স্কুল থেকে৷। মেট্রিক পরীক্ষার আগেই নেত্রকোণা থেকে প্রকাশিত ‘উত্তর আকাশ’ পত্রিকায় প্রকাশিত হয় নির্মলেন্দু প্রকাশ গুণের প্রথম কবিতা ‘নতুন কান্ডারী’৷ মেট্রিকের পর আই.এস.সি পড়তে চলে আসেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজে৷ মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্টের সুবাদে পাওয়া রেসিডেন্সিয়াল স্কলারশিপসহ পড়তে থাকেন এখানে৷ নেত্রকোণায় ফিরে এসে নির্মলেন্দু গুণ আবার ‘উত্তর আকাশ’ পত্রিকা ও তাঁর কবি বন্ধুদের কাছে আসার সুযোগ পান৷ নেত্রকোণার সুন্দর সাহিত্যিক পরিমন্ডলে তাঁর দিন ভালোই কাটতে থাকে৷ একসময় এসে যায় আই.এস.সি পরীক্ষা৷ ১৯৬৪ সালের জুন মাসে আই.এস.সি পরীক্ষায় ঢাকা বোর্ডের ১১৯ জন প্রথম বিভাগ অর্জনকারীর মাঝে তিনিই একমাত্র নেত্রকোণা কলেজের৷ পরবর্তীতে বাবা চাইতেন ডাক্তারী পড়া৷ কিন্তু না তিনি চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ৷ ভর্তির প্রস্তুতি নেন নির্মলেন্দু গুণ ৷ হঠাত্ হিন্দু-মুসলমান দাঙ্গা শুরু হয় ঢাকায়৷ দাঙ্গার কারণে তিনি ফিরে আসেন গ্রামে৷ ঢাকার অবস্থার উন্নতি হলে ফিরে গিয়ে দেখেন তাঁর নাম ভর্তি লিষ্ট থেকে লাল কালি দিয়ে কেটে দেওয়া৷ আর ভর্তি হওয়া হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৷ ফিরে আসেন গ্রামে ৷ আই.এস.সি-তে ভালো রেজাল্ট করায় তিনি ফার্স্ট গ্রেড স্কলারশিপ পেয়েছিলেন ৷ মাসে ৪৫ টাকা, বছর শেষে আরও ২৫০ টাকা৷ তখনকার দিনে অনেক টাকা৷ ১৯৬৯ সালে প্রাইভেটে বি.এ. পাশ করেন তিনি, যদিও বি.এ. সার্টিফিকেটটি তিনি তোলেননি। ১৯৬৫ সালে আবার বুয়েটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন৷
ছয় দশকে বাংলাদেশে কবিতা আন্দোলনের এক নতুন ধারা সূচিত হয়। বিষয়বৈচিত্র্য ও আঙ্গিক পরিবর্তন নিয়ে মনোনিবেশ করেন এই সময়ের কবিরা। এই দশকের প্রধান কবি নির্মলেন্দু গুণ বাংলা কবিতাকে শিল্পনন্দন ও জীবন ঘনিষ্ঠভাবে উপস্থাপন করেছেন। তার কবিতা মানব মানবীর প্রেম, শ্রেণি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, ব্যক্তিগত অনুভব ও দ্রোহ ধারণ করেছে। ১৯৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকা-ের পর তিনি তার সেইসব স্মরণীয় কবিতা নিয়ে প্রকাশ্য অবস্থান গ্রহণ করেছিলেন। এই সাহস ও দেশপ্রেম তাকে সমগ্র বাঙালির কাছে বিশেষভাবে আদৃত করেছে।
তাঁর কবিতায় মূলত প্রেম, শ্রেণিসংগ্রাম ও স্বৈরাচার বিরোধিতা, এই বিষয়গুলো প্রকাশ পেয়েছে।
১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’ প্রকাশিত হওয়ার পর জনপ্রিয়তা অর্জন করে। এই গ্রন্থের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তী কালে এর উপর ভিত্তি করে তানভির মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেন। এ ছাড়াও তাঁর স্বাধীনতা, এই শব্দটি কী ভাবে আমাদের হল কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য। তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি এবং ২০০১ সালে একুশে পদক অর্জন করেন।
তাঁর বিখ্যাত কাব্যগ্রন্ত্রগুলির মধ্যে রয়েছে– হুলিয়া, অসমাপ্ত কবিতা, মানুষ, প্রেমাংশুর রক্ত চাই, আফ্রিকার প্রেমের কবিতা, নিরঞ্জনের পৃথিবী ইত্যাদি।
মানুষ, মানবিকতা, প্রেম-দ্রোহ, দেশাত্মবোধ নির্মলেন্দু গুণের কবিতার প্রধান উপজীব্য। রাজনৈতিক চেতনার কবিতা তিনি যেমন রচনা করেছেন তেমন প্রেম-বিরহ, একাকিত্বের যন্ত্রণা, প্রকৃতি মুগ্ধতা নিয়ে সৃষ্টি করেছেন অসংখ্য পঙ্ক্তি। তার কবিতায় মায়া, ছায়া ও অস্তিত্বের বহুতল উদ্ভাসিত হয়ে ওঠে। শুধু আবেগসর্বস্ব পঙ্ক্তি রচনা করে অনেক কবি জনপ্রিয় হওয়ার দিকে ঝুঁকেছেন। নির্মলেন্দু গুণ এ ক্ষেত্রে ব্যতিক্রম। তার কবিতায় এক স্বতন্ত্র স্বর আবিষ্কৃত হয়েছে।
দেশের পলিমাটির ঘ্রাণ, সাধারণ মানুষের জীবনযাপন, সংগ্রাম থেকে শুরু করে নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্তের চিন্তাধারার রূপান্তর কবিতার অন্তঃপ্রাণ। নেকাব্বর, রেখা কিংবা অন্য কেউ ঘুরে ফিরে এসেছে বাংলার প্রতিনিধি হয়ে। একই সঙ্গে পরিণত ও তরুণের হৃদয়ানুভূতি তার কবিতার বিষয় হয়ে যায়। কাল নির্মলেন্দু গুণের কবিতার অবস্থান বিচার করবে। এ মুহূর্তে শুধু বলা সঙ্গত, তিনি সমকালকে ধারণ করেছিলেন যথাযথভাবে। বিদ্রোহ, প্রেম ও মানবিক সম্পর্ক একসঙ্গে মিলিয়ে তিনি যে কবিতা নির্মাণ করেন তা আমাদের জীবনের গল্প।