DIPLOMA IN DENTAL TECHNOLOGY (DDT)
ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি (৩ বছর মেয়াদী)
বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয়। মেডিকেল সম্পর্কিত বিষয় সমূহ বি.ডি.এস/এম.বি.বি.এস ডাক্তার দ্বারা পড়ানো হয়। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এর অধীনে ডিপ্লোমা এবং IHT তে ডেন্টাল টেকনোলজি পড়ানো হয়।
ভর্তির যোগ্যতা: (ডিপ্লোমা ইন ডেন্টাল )
প্রার্থীকে সর্বোচ্চ চলতি বছর সহ ৫ বছর আগে (যেমনঃ ২০২০, ২০১৯, ২০১৮, ২০১৭, ২০১৬ সালে যারা পাস করেছে) বিজ্ঞান বিভাগ থেকে এস.এস.সি/দাখিল (জীব বিজ্ঞানসহ) সম-মানের পরীক্ষায় নূন্যতম জি.পি.এ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
কোর্স স্ট্রাকচার:
এই কোর্সটির মেয়াদ ৩ বছর।
- দুই বছর পাঁচ মাস পনের দিন একাডেমিক কোর্স
- চার মাস পনের দিন ইন্টার্নশীপ কোর্স
এই কোর্স পড়তে প্রয়োজনীয় ল্যাব সমূহঃ
অত্র প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ডেন্টাল কোর্সের জন্য
1. Anatomy Lab
2. Physiology Lab
3. Microbiology Lab
4. Prosthetic Lab
5. Oral Surgery Lab
6. Physics Lab
7. Community Medicine Lab
8. Computer Lab
9. Chemistry Lab
10. Orthodontic Lab
সহ দক্ষ ল্যাব ইন্সট্রাক্টর দ্বারা যুগোপযোগী সকল ল্যাব ক্লাস পরিচালনা করা হয় ।
ইন্টার্নশিপঃ
ইন্টার্নশিপ ট্রেইনিং বা মাঠ প্রশিক্ষণ অত্যধিক গুরুত্বপূর্ন কারন ভবিষ্যত কর্মক্ষেত্রের সাথে অর্জিত জ্ঞানের সমন্বয় সাধন করা হয় ইন্টার্নশিপের মাধ্যমে । এই ট্রেনিং-এর উদ্দেশ্য হচ্ছে প্রতিটি ছাত্র-ছাত্রী পূর্বের তিন বছরের ব্যবহারিক ক্লাসের মাধ্যমে যা কিছু শিখেছে তার বাস্তব প্রয়োগ ও জ্ঞান অর্জন করা। IHT তে ৩য় বর্ষে ইন্টার্নশিপ করানো হয়। IHT-তে পৃথকভাবে চার মাস পনের দিন ব্যপী ইন্টার্নশিপের ব্যাবস্থা রয়েছে।
উচ্চ শিক্ষার সুযোগঃ-
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি IHT তে B.Sc in Health Technology (Dental) তে উচ্চশিক্ষার সুযোগ আছে। এছাড়াও বেসরকারিভাবে রাজশাহী ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি প্রতিষ্ঠানে B.Sc in Health Technology (Dental) তে উচ্চশিক্ষার সুযোগ আছে।
চাকরির ক্ষেত্রঃ
সফলভাবে ডিপ্লোমা ইন ডেন্টাল বা ডিডিটি কোর্স সম্পন্নকারীদের জন্য কর্মসংস্থানের ব্যাপক ক্ষেত্র বিদ্যমান । তার মধ্যে-
১। বিভিন্ন সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে চাকরির সুযোগ।
২। বিভিন্ন ডেন্টাল ক্লিনিক গুলোতে ডেন্টাল সার্জনদের সহকারী চাকরির সুযোগ।
৩। বিদেশী চাকরির এবং আত্মকর্মসংস্থানের সুযোগ।
৪। যারা বর্তমানে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত আছে তারা প্রতি মাসে আকর্ষণীয় বেতন উত্তোলণ করছে।
